Wednesday , 3 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শিবচরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 3, 2025 4:09 pm

মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচর উপজেলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ও মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলুর সমর্থিত শিবচর উপজেলা যুবদলের নেতাকর্মীরা এ অনুষ্ঠান আয়োজন করেন।

বুধবার (৩ ডিসেম্বর) রাতে শিবচর উপজেলার পাঁচ্চর এলাকার যুবদল নেতা শাহিন মিয়ার বাড়ির মাদরাসা প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে শিবচর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মোনাজাত পূর্ব বক্তব্যে বক্তারা বলেন, “আমাদের মাতৃসমতুল্য দেশনেত্রী আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া দরকার। মহান আল্লাহর রহমতেই তিনি আবারও সুস্থ হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে নেতৃত্ব দেবেন বলে আমরা বিশ্বাস করি।”

বক্তারা আরও বলেন, “দেশের এই সংকটময় সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা গণতন্ত্রপ্রেমী মানুষের জন্য অত্যন্ত বেদনাদায়ক। বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আজীবন লড়াই করা এ নেত্রী বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার দ্রুত সুস্থ হয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ফিরে আসা আমাদের প্রত্যাশা।”

এ সময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামিম আহসান চৌধুরী, মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসতিয়াক চৌধুরী তুমন, শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনজিল রহমান সিহাব, উপজেলা তাঁতীদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুর হোসেন, সাবেক আহ্বায়ক ফারুক হোসেন মাদবর, যুগ্ম আহ্বায়ক তারেক হাসান, যুবদল নেতা ওসমান বেপারী, শাহিন মিয়া, জসিম মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুর রহমান বেপারী এবং উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাসির হাওলাদারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

সন্দ্বীপে বিএনপি নেতা বেলায়েত হোসেনের সমর্থনে গণসংযোগ ও লিফলেট বিতরণ

মোবাইল কোর্টের বিশেষ অভিযান: মুরাদনগরে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও বিনষ্ট

শেরপুরে সুজনের নবগঠিত কমিটির পরিচিতি ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ইরাকের বন্দরে তেলবাহী ট্যাংকার পৌঁছেছে: কর্মকর্তা

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজেআর শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে জাবিতে মশাল মিছিল

সিলেটে বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার চোরাচালান জব্দ

আমতলীতে ভয়াবহ অগ্নিকান্ড, ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

কোম্পানীগঞ্জে এড. আব্দুল্লাহ আল হেলালের বহিষ্কারাদেশ প্রত্যাহার

নাসির নগরে উৎসাহ উদ্দীপনায় ৫৪ তম সমবায় দিবস পালিত

সকল ধর্মের মানুষের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী