Saturday , 10 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শেরপুরে সুজনের নবগঠিত কমিটির পরিচিতি ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 10, 2026 4:06 pm

রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি:

“সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ” এই প্রত্যয়কে সামনে রেখে সুশাসনের জন্য নাগরিক (সুজন) শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে সুজনের উদ্যোগে ঝিনাইগাতী উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সুজন ঝিনাইগাতী উপজেলা কমিটির সভাপতি মেহেদী হাসান হালিম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আল আমিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সুজনের সভাপতি ও শেরপুর ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা রাজিয়া সামাদ ডালিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সুজনের সাধারণ সম্পাদক শওকত আলী এবং জেলা সুজনের নির্বাহী সদস্য মো. খোরশেদ আলম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ও সহকারী অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান, কোষাধ্যক্ষ প্রাণ কুমার চিসামসহ সুজনের অন্যান্য সদস্যবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে রাজিয়া সামাদ ডালিয়া বলেন, সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকদের সচেতন ও সংগঠিত হওয়া অত্যন্ত জরুরি। গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে ন্যায়, স্বচ্ছতা ও জবাবদিহিতার চর্চা বাড়াতে হবে। এ ক্ষেত্রে সুজন একটি শক্তিশালী নাগরিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। তিনি নবগঠিত কমিটির সদস্যদের জনগণের অধিকার রক্ষা ও সামাজিক অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতেই সুজনের নবগঠিত উপজেলা কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে অতিথিবৃন্দ উপজেলার বিভিন্ন এলাকার ২০০ জন হতদরিদ্র ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

অনুষ্ঠানটি স্থানীয় সুধীজন ও উপকারভোগীদের উপস্থিতিতে একটি মানবিক ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ফ্যাসিবাদী শাসন থেকে জাতির পুনর্জন্মের দিন ৫ আগস্ট : প্রধান উপদেষ্টা

নজরুল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সম্প্রদায়ের জন্য উপাসনালয় উদ্বোধন

একযোগে ২৯ কমিটি ঘোষণা ছাত্রদলের

আমতলীতে টাইফয়েড জ্বর প্রতিরোধে ৫৫ হাজার শিশু পাবে বিনা মূল্যে টিকা

ডোপ টেস্টের দাবিতে জাকসুর ভিপি প্রার্থীর আমরণ অনশন

স্টুডেন্ট ফাউন্ডেশনের গ্রুপ কাউন্সেলিং সেশন অনুষ্ঠিত

সংবাদ সম্মেলনে হাফেজ বারেক: অন্যের জমি নয়, নিজের জমির ধান কেটেছি

রবীন্দ্র কাছারিবাড়িতে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

দীর্ঘ ২২ বছর পর নীলফামারীর বড় মাঠে তারেক রহমান

সৈয়দপুর ইউনিয়ন ছাত্রশিবিরের উদ্যোগে ফলচক্র অনুষ্ঠিত