Tuesday , 16 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

মান্দায় মহান বিজয় দিবস উদযাপন

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 16, 2025 11:05 am

ইসরাফিল ইসলাম, মান্দা প্রতিনিধিঃ

নওগাঁ মান্দায় উপজেলা প্রশাসন উদ্যোগে ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেসূর্যোদয়ের সঙে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা।

মান্দা উপজেলা চত্তরে উপজেলা নির্বাহী অফিসার আক্তার জাহান সাথীর নেতৃতে শহীদ মিনারে শহিদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এর পর পর মান্দা থানার অফিসার ইনচার্জ একে এম মাসুদ রানার নেতৃত্বে মান্দা থানা পুলিশ, সহকারী কমিশনার ভূমি নাবিল নওরোজ বৈশাখ নেত্বতে উপজেলা ভূমি অফিস, উপজেলা সকল কর্মকর্তা গন, মান্দা উপজেলায় কর্মরত পিন্টু ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মীবৃন্দ, উপজেলা সাবরেজিস্ট্রী অফিস, দলিল লেখক সমিতি বৈসম্য বিরোধী ছাত্র দল সহ স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ।

এর পর কয়াপাড়া কামারকুড়ি হাইস্কুল মাঠে সকাল নয় টায় বিজয় দিবসের কুচকাওয়াজ ও প্যারেড অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা আখতার জাহান সাথী পায়রা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকতা শুরু করেন।

এসময় তিনি বলেন১৬ ডিসেম্বর—বাঙালি জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রাম, ৩০ লক্ষ শহীদের তাজা রক্ত আর ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই লাল-সবুজের পতাকা।

১৯৭১ সালে যারা নিজেদের বর্তমানকে বিসর্জন দিয়েছিলেন আমাদের সুন্দর ভবিষ্যতের জন্য, সেই সকল নাম-না-জানা শহীদ এবং অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের প্রতি জানাই আমার বিনম্র শ্রদ্ধা। তাঁরা কোনো দলের জন্য যুদ্ধ করেননি, তাঁরা যুদ্ধ করেছিলেন এই মাটির জন্য, আমাদের পতাকার জন্য এবং একটি বৈষম্যহীন বাংলাদেশের জন্য।

স্বাধীনতার ৫৪ বছর পর আজ আমাদের নিজেদের প্রশ্ন করার সময় এসেছে—আমরা কি সেই স্বপ্নের বাংলাদেশ গড়তে পেরেছি? মনে রাখবেন, শুধু বছরে একদিন পতাকায় ফুল দেওয়াই দেশপ্রেম নয়। আপনি যখন আপনার কাজটা সততার সাথে করেন, যখন অন্যায় দেখে প্রতিবাদ করেন এবং যখন দেশের সম্পদ নিজের মনে করে রক্ষা করেন—সেটাই হলো আসল মুক্তিযুদ্ধ।

আসুন, আজ শপথ নিই—আমরা বিভাজন ভুলে, হিংসা ভুলে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াব। শহীদের রক্ত তখনই সার্থক হবে, যখন আমরা এই দেশকে দুর্নীতিমুক্ত এবং নিরাপদ হিসেবে গড়ে তুলতে পারব মান্দা উপজেলা বিভিন্ন স্কুলের শিক্ষাথীরা তাদের কুচকাওয়াজ ও প্যারেড প্রদর্শী করেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

শাহজাদপুরে প্রযুক্তিনির্ভর নারী-নেতৃত্বাধীন ‘ভিশন সেন্টার’ উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আমতলীতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ২ ডাকাত আটক

একটি শিশু, একটি বৃক্ষ: কোটি গাছ লাগিয়ে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ

গাজা যুদ্ধ বন্ধের আহ্বান ডেমোক্র্যাট সদস্যদের: ট্রাম্পকে চিঠি

পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

তারেক রহমান এর একান্ত সচিব কে কাছে পেয়ে আনন্দে মেতে উঠে কুচাইপট্রির সাধারণ মানুষ

পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ব্যথায় কাতরাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়ের একমাত্র চিকিৎসাকেন্দ্র ‘ব্যথার দান’

ঠাকুরগাঁওয়ের বুড়ি বাঁধে মৎস্য চত্বর উদ্বোধন

চৌদ্দগ্রামে দিনে-দুপুরে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি