Tuesday , 9 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ডিমলায় ভুমি সেবায় গনশুনানী অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 9, 2025 12:40 pm

জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা উপজেলায় ভুমি সেবাকে সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে ভুমি সেবায় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে খালিশা চাপানী ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা শ্রী দুলাল চন্দ্রের সার্বিক তত্ত্বাবধানে অফিস কার্যালয়ের আয়োজিত এ গণশুনানিতে শতাধিক ভুমি মালিক অংশ গ্রহণ করে সেবা গ্রহণ করেন।

গণশুনানিতে অনলাইনে নাম খারিজের আবেদন, ই-নামজারি, ভুমি উন্নয়ন কর,খাস জমি বন্দোবস্ত ,অর্পিত সম্পত্তি, রেকর্ড কারেকশন ও অনলাইনে খাজনা পরিশোধের নিয়মাবলি এবং ভুমি সংক্রান্ত বিভিন্ন আইন ও বিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় ভুমি মালিকগন তাদের জমি সংক্রান্ত নানা সমস্যা, হয়রানি ও সেবা পেতে বিলম্বের বিষয়ে অভিযোগ তুলে ধরেন। তিনি সেবা গৃহীতাদের সমস্যা গুলি শুনে তাৎক্ষণিক সমাধানের
ব্যাবস্থা করেন।

উক্ত অভিযোগগুলো মনোযোগসহকারে শোনেন এবং তাৎক্ষণিকভাবে সমাধান ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন সহকারী কমিশনার (ভুমি) মো. রওশন কবির। তিনি বলেন, ভুমি সংক্রান্ত সকল সেবা সম্পূর্ণভাবে অনলাইনে সহজভাবে গ্রহণ করা যাচ্ছে, এতে দালাল চক্রের মাধ্যমে হয়রানির সুযোগ কমে এসেছে আর ভবিষ্যতের সম্পূর্ণভাবে নির্মূল হবে।

তিনি আরও বলেন, জনগণের ভুমি সংক্রান্ত সমস্যা সরাসরি শুনে দ্রুত সমাধানের লক্ষ্যে এ ধরনের গণশুনানি উপজেলার প্রতিটি ইউনিয়ন ভূমি সহকারী কার্যালয়ে পর্যায়ক্রমে নিয়মিত আয়োজন করা হবে।

গণশুনানি শেষে ভুমি মালিকরা এ উদ্যোগকে স্বাগত জানান এবং ভুমি অফিসের সেবার মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন।

এ ছাড়াও সহকারী কমিশনার (ভুমি) খালিশা চাপানী ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের নির্মাণকাজ পরিদর্শন করেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও সীমান্তে মাদক ও নিষিদ্ধ ওষুধসহ তিনজন আটক

মিশরীয় রাষ্ট্রদূতের সঙ্গে ইবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

দুমকিতে ট্রাকের ধাক্কায় খড়বাহী টমটম উল্টে চালক আহত

চবি’র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মেডিকেলে বসে পরীক্ষা দিলেন দুই নারী শিক্ষার্থী

মার্কিন অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান

একাত্তরের ঘটনায় পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান বাংলাদেশের

কুড়িগ্রামে নবাগত ডিসিকে ফুলের শুভেচ্ছা জানালো এবি পার্টি নেতৃবৃন্দ

বিয়ের মেহেদী শুকানোর আগেই বিদ্যুৎ স্পষ্টে যুবকের মৃত্যু

পবিপ্রবির ব্যস্ততম সড়কে নেই গতিরোধক, দুর্ঘটনায় চার শিক্ষার্থী গুরুতর আহত

নাচোলে রাতের আঁধারে আম গাছ কর্তন, মাছ ও পেঁপে চুরি