সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
মধ্যনগরে হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন মাদারীপুর জেলা প্রশাসকের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের মতবিনিময় বানারীপাড়ায় বিজয় দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার চবির প্রশাসনিক ভবনে তালা: উপ-উপাচার্যের পদত্যাগ দাবি ইউজিসির সেক্টরভিত্তিক কর্মশালায় পবিপ্রবির উপাচার্য ও রেজিস্ট্রারের অংশগ্রহণ কুবিতে ক্যান্সার থেকে সুরক্ষা, সচেতনতা, প্রতিরোধ ও করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর যাচ্ছেন ওসমান হাদি রাউজান থানার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার মুকসুদপুরে নবাগত ইউএনও মাহমুদ আশিক কবিরের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুয়াকাটার আলিপুর মধ্যবাজার সড়কে দুর্ভোগের অবসান, শুরু মেরামত নির্বাচন নিয়ে শঙ্কা নেই, আইনশৃঙ্খলা বাহিনী ও কমিশন সম্পূর্ণ প্রস্তুত: সিইসি সংবাদ সম্মেলনে হাফেজ বারেক: অন্যের জমি নয়, নিজের জমির ধান কেটেছি ইরাসমাস ও বিনিময় কর্মসূচিতে যুক্ত হওয়ার সুযোগ পেল কুবি পানছড়ি সীমান্তে বিজিবির কড়া নজরদারি ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর উদ্যোগ ৩৬ জন শিক্ষানবিশ সদস্য নিয়ে নতুন যাত্রায় পবিপ্রবি সাংবাদিক সমিতি মির্জাপুরে শিশুকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ কুবিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে জাগ্রত চৌরঙ্গীর মোমবাতি প্রজ্জ্বলন

কুড়িগ্রামে তারেক রহমানের জন্মদিনে ৪ সহস্রাধিক মানুষকে ফ্রী চিকিৎসাসেবা ও খাবার বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি:

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিনে কুড়িগ্রামের নাগেশ্বরীতে  ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ঔষধ, গাছের চারা বিতরণ, দোয়া মাহফিল ও বিভিন্ন মাদরাসা শিক্ষাথীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

এতে সহস্রাসিধক নারী ও পুরুষকে ফ্রী চিকিৎসাসেবা ওষধ বিতরণসহ ৩ হাজার  বিভিন্ন মাদরাসা শিক্ষাথী ও দুস্থ মানুষকে খাবার বিতরণ করা হয়।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে নাগেশ্বরী উপজেলার কুটি বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এই কর্মসুচির আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টিএমএস মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক, ড্যাব কেন্দ্রীয় মহাসচিব ও জেলা বিএনপির সদস্য ডা: মো: ইউনুস আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির সদস্য সচিব মোখলেছুর রহমান, যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম সরকার, মোজাম্মেল হক, নাজির হোসেন মাস্টার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ওমর ফারুক,  একেএম আশরাফ হোসেন আপেল। বিএনপির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মাহফুজার রহমান আপেল সিদ্দীকি, জাহিদুল ইসলাম খাঁন, জাহাঙ্গীর বাদশা টুটুল, আমিন সিদ্দিকী, ইব্রাহিম আলী প্রমুখ।

এসময় ডা: ইউনুস আলী জানান, আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এদেশের সাধারণ জনগণ বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠন করবে। আগামীতে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যে কোন ডাক আসলে সে ডাকে সাড়া দিয়ে কুড়িগ্রাম ১ আসনবাসীকে  সাথে নিয়ে রাজপথের প্রতোক্যটি লড়াই সংগ্রাম জয় করব।

তিনি আরও জানান, কুড়িগ্রাম ১ আসনবাসীর সাথে আমি দীর্ঘ দিন যাবৎ মাঠে ঘাটে কাজ করছি। বিএনপির উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকরা আমাকে সুযোগ করে দিলে এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে চাই।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩