Wednesday , 12 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

অনলাইনে সেনা ও নৌবাহিনীর সদস্য সেজে প্রতারণা মূলহোতা গ্রেফতার

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 12, 2025 4:19 pm

আনোয়ারুল ইসলাম রনি, রংপুর প্রতিনিধি:

সেনা ও নৌবাহিনীর ইউনিফর্ম পরে নিজেদের সামরিক বাহিনীর সদস্য পরিচয় দিয়ে অনলাইনে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া একটি চক্রের মূলহোতা মো. নাজমুল হাসান ওরফে জিম (২৪) কে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-১৩।

বুধবার (১২ নভেম্বর) রাত দেড়টার দিকে রংপুরের পীরগাছা উপজেলার অভিরাম গ্রাম এলাকায় র‍‍্যাব-১৩, সিপিএসসি রংপুর ক্যাম্পের একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

র‍‍্যাব জানায়, নাজমুল দীর্ঘদিন ধরে নিজেকে কখনও সেনাবাহিনী, কখনও নৌবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে অনলাইনে মানুষের বিশ্বাস অর্জন করত। ভিডিও কলে ইউনিফর্ম পরে কথা বলার পাশাপাশি কখনও নারী সৈনিক সেজে নারীর কণ্ঠে প্রতারণা চালাত সে। এই কৌশলে একাধিক ব্যক্তির কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে নাজমুল।

বাদীর করা মামলার তথ্য অনুযায়ী, নাজমুল ও তার সহযোগীরা সেনা সদস্য পরিচয় দিয়ে রাজশাহীতে ১০ কাঠা জমির শেয়ার বিক্রির প্রলোভন দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে ১৭ লাখ ২৬ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে আরও ৫ লাখ টাকা দাবি করলে সন্দেহের সৃষ্টি হয় এবং প্রতারণার বিষয়টি ফাঁস হয়ে যায়। এ ঘটনায় কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানায় মামলা (নং ০৩/১৭৭, তারিখ: ০৭/১১/২০২৫) দায়ের করা হয়।

গ্রেফতারের সময় নাজমুলের কাছ থেকে সেনা ও নৌবাহিনীর ইউনিফর্ম, ভুয়া আইডি কার্ড, একাধিক মোবাইল ফোন, মেয়েদের পরচুলা, মেকআপ সেটসহ বিভিন্ন প্রতারণার আলামত উদ্ধার করে র‍‍্যাব।

র‍‍্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, এ ধরনের প্রতারক চক্রের বিরুদ্ধে র‍‍্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। জনগণকে সচেতন থেকে এমন ভুয়া পরিচয়ের ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

আইনজীবী ফোরাম থেকে এডভোকেট কামরুজ্জামানের বহিষ্কার আদেশ প্রত্যাহার

বগুড়ায় রিভলবার-দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে কলাপাড়া উপজেলায় শিক্ষার্থীদের হাতে বই প্রদান

দারফুরের বাজারে ড্রোন হামলায় নিহত ১০

বাউফলে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ

কোম্পানীগঞ্জে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

ভারত-পাকিস্তানসহ ৪ দেশের নাম লিখে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ভারতের প্রথম বেসরকারি অরবিটাল রকেটের সফল উৎক্ষেপণ

বাউফলে ট্রলি সহ বিভিন্ন যানবাহনকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড

অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে