Sunday , 2 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বগুড়ায় রিভলবার-দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার

বগুড়া সদরের বাঘোপাড়া নদীর পাড় সংলগ্ন একটি জঙ্গলে অভিযান চালিয়ে একটি রিভলভার, দেশীয় অস্ত্র, ইয়াবা, নগদ অর্থ ও কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার (১ আগস্ট) রাত ১০টার দিকে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন রকি ও রাকিব। তাদের সঙ্গে গ্রেপ্তার হওয়া আরেকজন কিশোর হওয়ায় তার পরিচয় প্রকাশ করা হয়নি।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, গ্রেপ্তারকৃত রকি একটি সন্ত্রাসী চক্রের প্রধান এবং রাকিব ওই চক্রের দ্বিতীয় নেতৃত্বে ছিলেন। তাদের বিরুদ্ধে ছিনতাই, অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে।

ইকবাল বাহার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাঘোপাড়া নদীর পাড়সংলগ্ন জঙ্গলে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি রিভলভার, বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, ইয়াবা, নগদ অর্থ ও কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, শহরের বাইরে নির্জন ওই জঙ্গলে তাঁবু টাঙিয়ে আস্তানা গড়ে তুলেছিল চক্রটি। পাঁচ থেকে ছয় সদস্যের এই চক্র সেখানে মাদক ব্যবসা পরিচালনার পাশাপাশি নিরীহ মানুষকে অপহরণ করে এনে মুক্তিপণ আদায়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালাত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

ডিবির এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সূত্রঃ বাসস

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জকসুতে সর্বকনিষ্ঠ সদস্য প্রার্থী হিসেবে লড়বেন অনন্ত

নারায়ণগঞ্জে নারীকে হত্যা করে গয়না লুটের মামলায় যুবকের মৃত্যুদণ্ড

ডিমলায় নির্বাচনী জোট প্রার্থী মঞ্জরুল ইসলামের গনসংযোগ

চৌদ্দগ্রামে পৌরসভা এলাকায় অবৈধ স্থাপনা যানজট প্রতিরোধে উচ্ছেদ অভিযান

জিয়াউর রহমানের চেতনায় ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক ওমর আলীর

দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহে ২ নম্বর সতর্ক সংকেত

প্রধানমন্ত্রীর নির্দেশে ত্রিশালে পরিচ্ছন্নতা অভিযান ও মতবিনিময় সভা

নীলফামারী-৪ আসনে এনসিপির মনোনয়ন পেলেন আবু সাঈদ লিওন

জাবিতে নবাগত ৫৪ ব্যাচের প্রবেশিকা অনুষ্ঠিত

একটি শিশু, একটি বৃক্ষ: কোটি গাছ লাগিয়ে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ