Thursday , 6 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বাউফলে ট্রলি সহ বিভিন্ন যানবাহনকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 6, 2025 9:48 am

অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে সড়ক শৃঙ্খলা বজায় রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময়ে আইন অমান্য ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকার দায়ে বিভিন্ন যানবাহনকে মোট ২৭ হাজার টাকা অর্থদন্ড করা হয় ।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১টার দিকে বাউফল থানার সামনে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড মো. সোহাগ মিলু।

অভিযানে ৪টি সিএনজি চালিত অটোরিকশাকে ১,০০০ টাকা করে মোট ৪,০০০ টাকা, ৩টি ব্যাটারি চালিত অটো রিকশাকে মোট ৩,০০০ টাকা ও ২টি ট্রলিকে মোট ২০,০০০ টাকা জরিমানা করা হয়।

বাউফল উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড মো. সোহাগ মিলু বলেন, নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন হয়েছে। এ বিষয়ে উপজেলা প্রশাসন তৎপর ছিল। দিন দিন বেপরোয়া হয়ে উঠছিল যানবাহন চলাচল। কিছু দিন আগেও একটি দুর্ঘটনা ঘটেছে। সড়ক দুর্ঘটনা রোধ ও শৃঙ্খলা বজায় রাখতে এ অভিযান নিয়মিত চলমান থাকবে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

মুরাদনগরে ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

শিবির নেতা হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ

আমরা মরে গিয়ে নির্বাচন করতে দায়বদ্ধ নই, জাকসু প্রধান নির্বাচন কমিশনার

কুড়িগ্রামে জুলাই শহীদ আশিক ”স্ট্রীট মেমোরি স্ট্যাম্প” এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন

মৌলিক সাক্ষরতা প্রকল্পের ৫৭ কর্মকর্তাকে স্থায়ী করা প্রশ্নে হাইকোর্টের রুল

মাভাবিপ্রবিতে দিনব্যাপী স্বাধীন ক্যাম্পাস দিবস পালিত

বাঘাইছড়িতে প্রথমবারের মতো টাইফয়েড টিকা ক্যাম্পেইন: সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে বিষাদ সিন্ধু রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী

নীলফামারীতে বজ্রপাতে নিহত ১

নবীনগরে ফুটবল মার্কার পক্ষে লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা