Sunday , 9 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

চর মোন্তাজ পুরান বাজারের রাস্তা এখন মরণফাঁদ

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 9, 2025 5:59 am

মোঃ আবু সুইমান, রাঙ্গাবালী প্রতিনিধি:

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চর মোন্তাজ ইউনিয়নের পুরান বাজার এলাকার প্রধান সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরা এই রাস্তায় প্রতিদিন ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা।

স্থানীয়দের অভিযোগ, বর্ষার সময় সামান্য বৃষ্টিতেই রাস্তায় কাদা-পানি জমে যায়, আবার শুকনো মৌসুমে উড়ছে ধুলাবালি। বাজারে মালামাল আনা-নেওয়া, স্কুলগামী শিক্ষার্থীদের যাতায়াতসহ নিত্যদিনের চলাফেরায় চরম বিপাকে পড়তে হচ্ছে এলাকাবাসীকে।

চর মোন্তাজ পুরান বাজারের ব্যবসায়ী ইমরান বলেন, “এই রাস্তায় দিন দিন গর্ত বেড়েই চলেছে। দোকানে মাল আনতে ট্রলিও ঢুকতে চায় না। অনেক সময় গাড়ি আটকে যায়।”

আরেক স্থানীয় গৃহিণী রুমা বেগম জানান, “শিশুদের স্কুলে নিতে গেলে হাঁটাও কষ্ট হয়। কেউ অসুস্থ হলে রোগী নিয়ে যাওয়া আরও কষ্টের।”

স্থানীয়রা জানান, রাস্তাটি দ্রুত সংস্কার না করলে বর্ষাকালে এটি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।

এলাকাবাসীর প্রত্যাশা—দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে যেন দ্রুত পদক্ষেপ নেয় সংশ্লিষ্ট দপ্তর।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওয়ে মসজিদের দানবাক্সের তালা ভেঙ্গে টাকা ও মাইক্রোফোন চুরি

জনসেবায় সক্রিয় দুলাল মাহমুদ মাস্টারকে চেয়ারম্যান হিসেবে চান ইউনিয়নবাসী

আমতলী বিএনপির কমিটি পূর্ণগঠন ও আলোচনা সভা

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়নের চিঠি পেলেন আনিসুল হক

শেরপুরের তিন সীমান্তাঞ্চলে জেঁকে বসেছে হিমেল বাতাস ও ঘন কুয়াশা

শ্রম বিষয়ক মিডিয়া পুরষ্কার পাওয়ায় সাংবাদিক এমদাদকে গণ সংবর্ধনা

বিএনপির নেতাদের জড়িয়ে অপপ্রচার ও গুজবের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোবাইল কোর্টের বিশেষ অভিযান: মুরাদনগরে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও বিনষ্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ককটেল বিস্ফোরণ

হাদির ওপর হামলার ঘটনায় শনাক্ত মোটরসাইকেল, মালিকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে