Tuesday , 4 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

পূবাইলে কালভার্টের নিচ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 4, 2025 12:12 pm

মোঃ আতেফ ভূঁইয়া, গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের পূবাইল থানাধীন হাড়িবাড়িরটেক এলাকায় ঘোড়াশাল–টঙ্গী আঞ্চলিক মহাসড়কের পাশে একটি কালভার্টের নিচ থেকে এক অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পথচারীরা প্রথমে কালভার্টের নিচে লাশটি দেখতে পান। পরে স্থানীয়রা বিষয়টি পূবাইল থানা পুলিশকে জানালে, খবর পেয়ে পুলিশের একটি টহল টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ঘটনাস্থলে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং লাশের পরিচয় শনাক্তে গাজীপুর পিবিআই ও সিআইডিকে অবহিত করা হয়েছে।

পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।”

তিনি আরও জানান, লাশের পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে এবং আইনগত প্রক্রিয়া অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

স্থানীয়দের ধারণা, রাতের কোনো এক সময় অজ্ঞাত ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষা করছে।

সর্বশেষ - আইন-আদালত