Saturday , 18 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 18, 2025 6:17 am

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মায়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে লোক প্রশাসন বিভাগ ও তার বন্ধুরা।

শুক্রবার (১৭ অক্টোবর) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের উত্তর মোড়ে জামিয়া মোহাম্মদিয়া তা’লিমুল কুরআন মাদ্রাসায় (পাকিস্তানি মসজিদ) এই দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

এনিয়ে লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নূর মোহাম্মদ সোহান বলেন, ‘গত ৭ সেপ্টেম্বরে আমাদের ব্যাচমেট সুমাইয়া ও তার মাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাদের মৃত্যুর আজ ৪০তম দিন। তাদের আত্মার মাগফেরাত কামনার উদ্দেশ্যে, আমাদের ব্যাচ থেকে এবং ডিপার্টমেন্টের শিক্ষকদের সহযোগিতায় আজকের এই দোয়ার আয়োজন করা হয়েছে এবং এতিম শিশুদের জন্য খাবারের আয়োজন করা হয়েছে।’

লোকপ্রশাসন অ্যাসোসিয়েশনের এজিএস সোহান তালুকদার বলেন, ‘এই বিভাগটা হচ্ছে আমাদের পরিবার। সুমাইয়ার এই অকাল মৃত্যুতে মনে হচ্ছে আমাদের পরিবারের একজন সদস্য হারিয়ে ফেলেছি। আমরা যতবারই ওর কথা স্মরণ করি ততবারই মন খারাপ হয়ে যায়। আজকের এই দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে আমরা আবারও তাকে স্মরণ করছি।’

লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহিন উদ্দিন বলেন, ‘আমাদের ১৬তম আবর্তনের শিক্ষার্থী সুমাইয়া ও তার মা মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন। এতে আমাদের ডিপার্টমেন্টের সবাই এখনো মর্মাহত। আজকে আমাদের শিক্ষকদের ও ছাত্রছাত্রীদের আর্থিক সহযোগিতায় আমাদের শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের স্মরণে দোয়া ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য খাবারের আয়োজন করা হয়েছে।’

উল্লেখ্য, গত ৭ই সেপ্টেম্বর কুবি শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মাকে নিজ বাড়িতে নির্মমভাবে হত্যা করা হয়।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

চৌদ্দগ্রামে দারুস সুন্নাহ দ্বীনীয়া মাদ্রাসা শতভাগ পাস

জয়পুরহাটের প্রথম নারী পুলিশ সুপার মিনা মাহমুদা এর দায়িত্ব গ্রহণ

বান্দরবান-৩০০ নং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন মাঠে নামছেন কে এস মং

জাবিতে ইফসার নতুন কমিটি: সভাপতি মুজাহিদ, সম্পাদক নাসির

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

‘মনে হয় আমি সবার টার্গেট, সুবিচার চাই’—ট্রাইব্যুনালে জিয়াউল আহসান

ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী

খুবিতে ৪৭৫ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সনদপত্র প্রদান

ভোট দেবেন মির্জা ফখরুল, সংসদ কক্ষে যেতে পারবেন না অলি

কুয়াকাটায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ বালুর পরিবর্তে মাটি দিয়ে চলছে রাস্তার কাজ