Wednesday , 8 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

শিবচরে পদ্মা নদীতে ইলিশ নিধনে ৭ জেলে আটক, জরিমানা আদায়

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 8, 2025 4:54 am

শাওন বল, মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ শিকার করায় সাত জেলেকে আটক করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে এ অভিযান পরিচালনা করেন শিবচর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ. এম. ইবনে মিজান।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন—রবিউল দড়িয়া (২০), মোরসালিন মোল্লা (২৪), আসিফ ফকির (১৯), সাখাওয়াত মোল্লা (২০), আরিফ হাওলাদার (২৪), আলতাফ শেখ (৬০) ও সোহেল হাওলাদার (৩২)। এদের মধ্যে একজনের নাম জানা যায়নি।

মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে দিনব্যাপী পদ্মা নদীর শিবচর অংশে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়। জেলা মৎস্য অফিস ও নৌ পুলিশের সহায়তায় চরজানাজাত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরতে দেখা গেলে ৭ জেলেকে আটক করা হয় এবং পরে আদালতের মাধ্যমে তাদের আর্থিক জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. মো. হাদিউজ্জামান, চরজানাজাত নৌ পুলিশের ওসি শহিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সরকারি নির্দেশনা অনুযায়ী মা ইলিশ সংরক্ষণে চলতি মৌসুমে ২২ দিন ইলিশ ধরা, বিক্রি ও পরিবহনে নিষেধাজ্ঞা জারি রয়েছে। এই সময়ের মধ্যে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার এইচ. এম. ইবনে মিজান।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সারাদেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে

নাসির নগরে ফার্মেসীতে মোবাইল কোর্টের অভিযান, বেশ কয়েকটি ফার্মেসীকে জরিমানা

নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষ : নিহত এক আহত অর্ধশতাধিক

রৌমারীতে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির লিফলেট বিতরণ

রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ২৯ সেপ্টেম্বর

ঝালকাঠি জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে তরুণী অপহরণ মামলার আসামি গ্রেপ্তার

মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে নালিতাবাড়িতে আবদুল্লাহ বাদশার পথসভা

জাকসুর ভোট গণনা করতে এসে পোলিং অফিসারের মৃত্যু

নাসির নগর উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিকদের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন