Thursday , 14 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

চুনারুঘাটে ভাগিনার হাতে মামা খুন

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 14, 2025 5:26 pm

হবিগঞ্জ প্রতিনিধি:

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চুনারুঘাটে ভাগিনার হাতে মামা ছেরাগ আলী (৫৫) খুন হয়েছেন। নিহত ছেরাগ আলী উপজেলার মহদিরকোনা গ্রামের সুরুজ আলীর পুত্র। এ ঘটনায় ভাগনা বিকাশ সহ আরো পাঁচজন আহত হয়েছে। ঘটনার পর-পরই পুলিশ দুজনকে আটক করেছে। আটককৃতরা হল ইয়াসিন ও আকরাম।

বৃহস্পতিবার (১৪ আগষ্ট) সকাল ৬ টার দিকে বিরোধপূর্ণ জমিতে হাল চাষ করতে যান নিহত ছেরাগ আলীসহ তার লোকজন। এ সময় তার বোন নুর নাহার স্বামী আবুল কাসেম ও পুত্র বিকাশ’কে নিয়ে বাধা প্রদান করেন। এক পর্যায়ে উভয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হলে হাতে রামদা ও লাঠি দিয়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে চেরাগ আলী গুরুতর আহত হলে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছেরাগ আলী মারা যান।

স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রমিজ উদ্দিন জানান- নিহত ছেরাগ আলী ও তার বোনের মধ্যে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি সালিশ বৈঠকের শেষ হয়েছে। কিন্তু কোর্ট থেকে মামলা তুলে না নেয়ার পুনরায় তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বৃহস্পতিবার সকালে জমিতে হাল চাষ করতে গেলে তার বোন তার স্বামী ও সন্তানদের নিয়ে বাধা প্রদান করলে সংঘর্ষ হয়। এতে ছোরাগ আলী মারা যান।

চুনারুঘাট থানার ওসি মোঃ নুর আলম বলেন- ঘটনার সাথে জড়িত দুজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুয়াকাটায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ বালুর পরিবর্তে মাটি দিয়ে চলছে রাস্তার কাজ

দুমকিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আন্তঃ মুরাদিয়া নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

দৌলতদিয়ায় নদীতে বাস তলিয়ে যাওয়ার ঘটনায় ১৮ জনের মৃতদেহ উদ্ধার

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

নেত্রকোণায় ৬শ’ বোতল ভারতীয় মাদকসহ আটক ২

পটুয়াখালী-২ আসনে ধানের শীষের পক্ষে কালাইয়ায় জনসমুদ্র

চুরি-ছিনতাইয়ে নাস্তানাবুদ সুয়ালকাবাসী

এনায়েতপুরে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

কুড়িগ্রামে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

ঝালকাঠিতে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিজয় র‍্যালি ও শোভাযাত্রা