Sunday , 3 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মাভাবিপ্রবিতে দিনব্যাপী স্বাধীন ক্যাম্পাস দিবস পালিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 3, 2025 9:42 am

মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি:

‎জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

‎৩রা আগস্ট (রবিবার) সকাল ৭টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা। এর উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

‎জুলাই গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করে এর স্মরণে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ম্যারাথনটি পুরো ক্যাম্পাস ৫ বার ঘুরে প্রত্যয়-৭১ এর সামনে গিয়ে শেষ হয়।

‎এছাড়া তৃতীয় একাডেমিক ভবনে দুপুর ২ টায় শিশু কিশোরদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, বিকেল ৩ টায় বিতর্ক প্রতিযোগিতা, বিকেল ৪ টায় আলোকচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী ও বিকেল ৫ টায় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

‎এ ছাড়া আগামী ৫ আগস্ট, ২০২৫ তারিখেও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ১০ টা ১০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে বিজয় র‍যালী, দুপুর ১ টা ৩০ মিনিটে কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল, বিকেল ৫ টা ৩০ মিনিটে মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত ৮ টা ৩০ মিনিটে হলগুলোতে উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয়েছে।

‎পালিত কর্মসূচিগুলোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ অংশগ্রহণ করেন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

চাঁদাবাজির ঘটনায় ল্যাব অপারেটর আহত

শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় আজ

জাতীয় নাগরিক পার্টির ২১৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ধর্মপাশায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন

বাঘাইছড়িতে জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গাজীপুর শ্রীপুরে ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকিতে তরুণীর আত্মহত্যা

ঘোড়াঘাটে অভিমানে ঘরছাড়া মিরাজ, ফিরে আসার আকুতি মায়ের

কাঠালিয়ায় তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে মাদক সহ অবৈধ পাথরবাহী ট্রাক আটক

শিবচরে ইসলামী আন্দোলনের মোটরসাইকেল শোভাযাত্রা