Saturday , 27 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দুর্গাপূজা ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে টানা ৯ দিনের ছুটি

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 27, 2025 12:32 pm

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে টানা ৯ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা ও অফিস কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে নিরাপত্তা প্রহরী ও জরুরি সেবার দায়িত্বে নিয়োজিত কর্মীরা যথারীতি দায়িত্ব পালন করবেন। বিভিন্ন দপ্তর ও বিভাগের অফিস সহায়ক হিসেবে কর্মরত নিরাপত্তা প্রহরীদের সহকারী রেজিস্ট্রার (সিকিউরিটি)-এর অধীনে নিরাপত্তার দায়িত্ব পালন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

ছুটিকালীন সময়ে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গঠিত বিভিন্ন কমিটির সদস্যদের ময়মনসিংহ থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসা-যাওয়া করতে হতে পারে। এ কারণে বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবাস বা অন্যান্য যানবাহন চালানোর জন্য মো. নজরুল ইসলাম ও মো. স্বপন মিয়া নামের দুইজন ড্রাইভার দায়িত্বে থাকবেন।

উল্লেখ্য, নির্ধারিত ছুটি শেষে প্রত্যেক দপ্তর ও বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

দীর্ঘ ২২ বছর পর নীলফামারীর বড় মাঠে তারেক রহমান

কোম্পানীগঞ্জ বাজারে মোবাইল কোর্টের অভিযান, চারটি আইনে ৩২ হাজার টাকা জরিমানা

নাটোরের কৃতি সন্তান চাকসু ভিপির নাটোর আগমন উপলক্ষে জমকালো গণসংবর্ধনা

কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার স্মরণসভা‍য় মাদ্রাসা ও পাঠাগার প্রতিষ্ঠার আহ্বান

নিষেধাজ্ঞা শেষে লক্ষ্মীপুরে ইলিশের দেখা নেই

দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার পুনঃখনন কাজের শুভ উদ্বোধন

নারীরা ‘শারীরিক ভাবে দুর্বল’ হলেও অপরিহার্য : কিম জং উন

উন্নত চিকিৎসার জন্য আজ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

বেরোবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত