Monday , 22 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

কালকিনিতে বিএনপির মতবিনিময় সভা: পূজা মণ্ডপে আঘাতকারীদের কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারি

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 22, 2025 1:53 pm

শাওন বল, মাদারীপুর প্রতিনিধি :

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পূজা মণ্ডপে যেকোনো ধরনের আঘাত ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর জবাব দেয়া হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা বিএনপির আয়োজনে সনাতনধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, “পূজা মণ্ডপে যারা আঘাত করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়, তাদের এবার কঠোর জবাব দেয়া হবে। বিএনপি জনগণের পাশে আছে এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এবারের পূজা উৎসবে পাহারা দেবে আমাদের নেতাকর্মীরা।”

সভায় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতারা এবং সনাতনধর্মাবলম্বী জনসাধারণ উপস্থিত ছিলেন। বক্তারা পূজা উৎসব নির্বিঘ্ন ও আনন্দঘন পরিবেশে উদযাপনে সকলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

উচ্চ ক্ষমতাসম্পন্ন রকেট ইঞ্জিন পরীক্ষা তদারকি করলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম

সাংবাদিক নজরুলকে নিয়ে এক বছরের ডিপ্লোমা কোর্স চালু করা হবে: শিবলী

প্লট বরাদ্দে জালিয়াতি: শেখ হাসিনার দশ বছর ও টিউলিপের চার বছরের কারাদণ্ড

পঞ্চগড় সদর হাসপাতাল উন্নয়নে জামায়াতে ইসলামীর ১০ লক্ষ টাকার চেক প্রদান

গোয়াইনঘাটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ’ র উদ্বোধন ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

পূজার লড়াইয়ে দেবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে যা বললেন যিশু সেনগুপ্ত

আমতলীতে উপজেলা আইন- শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই: ইসি সানাউল্লাহ

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধ ও কিশোরের

বিশ্বমঞ্চে বাংলাদেশের মুখ উজ্জ্বল করল কোটচাঁদপুরের ৭ কৃতিসন্তান