Thursday , 11 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

এ যেন মহাসড়ক নয়, খানাখন্দে ভরা এক খাল

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 11, 2025 4:14 am

মোঃ ফাহাদ হাসান, কোম্পানিগঞ্জ (মুরাদনগর) প্রতিনিধিঃ

কুমিল্লা-সিলেট মহাসড়কের বর্তমান চিত্র যেন কোনো সড়ক নয়, বরং খানাখন্দে ভরা এক খাল। বিশেষ করে মুরাদনগর ও দেবিদ্বার উপজেলার মধ্য দিয়ে যাওয়া এ মহাসড়ক প্রতিদিন হাজারো মানুষের চলাচলের একমাত্র ভরসা হলেও এর বেহাল অবস্থা যাত্রী ও চালকদের চরম ভোগান্তিতে ফেলছে।

মুরাদনগরের কোম্পানিগঞ্জ বাজার এলাকায় সড়কটি এখন প্রায় অচলপ্রায়। বিশাল গর্ত আর উঁচু নিচু অংশের কারণে ছোট থেকে বড় সব ধরনের যানবাহন চলছে মারাত্মক ঝুঁকি নিয়ে। সামান্য বৃষ্টিতেই এসব গর্ত পানিতে তলিয়ে যায়। তখন গর্তের গভীরতা বোঝা যায় না, ফলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন চালক ও যাত্রীরা।

গত ২৭ আগস্ট কুমিল্লার ময়নামতি থেকে কোম্পানিগঞ্জ পর্যন্ত বিভিন্ন স্থানে রাস্তার বেহাল অবস্থা ঘিরে স্থানীয়রা বিক্ষোভও করেছে। তাদের একটাই দাবি জনগণের ভোগান্তি কমাতে দ্রুত সংস্কার কার্যক্রম শুরু করা হোক।

রাস্তার কোথাও কয়েক ফুট লম্বা গর্ত, আবার কোথাও হঠাৎ বসে গেছে অংশবিশেষ। এসব গর্তে গাড়ি পড়লেই উল্টে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। যাত্রীদের জন্য এ যাত্রা পরিণত হয়েছে আতঙ্কে, আর চালকদের জন্য যেন জীবন বাজি রাখা এক যুদ্ধ।

স্থানীয়রা অভিযোগ করেছেন, অস্থায়ীভাবে সংস্কার করা হলেও কয়েক দিনের মধ্যেই সড়ক আবার আগের অবস্থায় ফিরে যায়। এতে দুর্ঘটনা বেড়ে চলেছে, আর ভোগান্তি পরিণত হয়েছে নিত্যদিনের সঙ্গী।

এদিকে কোম্পানিগঞ্জ বাজার এলাকায় যানজট পরিস্থিতি আরও ভয়াবহ করেছে। সড়কের মাঝখানে ডিভাইডার দেওয়া হলেও যানজট কমেনি। রাস্তা প্রশস্ত করা হলেও তা দখল করে রেখেছে সিএনজি, অটোরিকশা ও অন্যান্য যানবাহন। চালকদের দাবি, নির্দিষ্ট স্ট্যান্ড করে দেওয়া হলে যানজট অনেকটা কমে যাবে।

তাদের অভিযোগ, এখনকার মতো সড়কে গাড়ি চালানো মানেই মৃত্যুর ঝুঁকি মাথায় নেওয়া। তাই দ্রুত ও কার্যকর সংস্কারকাজ শুরু করার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

সংস্কার ও বিচারের আগে নির্বাচন নয় সরকারকে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান

পবিপ্রবির ‘ADM-LAB’ প্রকল্প জলবায়ু অভিযোজনের নতুন দিগন্ত উন্মোচন করবে-পবিপ্রবি ভিসি।

কুয়াকাটার আলিপুর মধ্যবাজার সড়কে দুর্ভোগের অবসান, শুরু মেরামত

গোসাইরহাট বিএনপির বিপ্লবী সংহতি দিবস উপলক্ষে আনন্দ মিছিল

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, শিশুসহ আহত ৪

শিল্পকলায় আসছে জবি নাট্যকলা বিভাগের ‘ডিজায়ার আন্ডার দ্য এলমস’

জয়পুরহাটে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতের বিশাল গণমিছিল, জনতার ঢল!

বান্দরবানে বন বিভাগের অভিযানে ট্রাকভর্তি অবৈধ কাঠ জব্দ

তিস্তায় অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান প্রশাসনের

কুড়িগ্রামে জুলাই বর্ষপূর্তিতে শহীদদের স্মরণে এবি পার্টির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত