Tuesday , 2 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

নারী শিক্ষার্থীকে ধর্ষণ হুমকি ও হেনস্থার প্রতিবাদে মাভাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 2, 2025 12:56 pm

মো: জিসান রহমান,‎ মাভাবিপ্রবি প্রতিনিধিঃ

‎‎ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে ছাত্রশিবির প্রার্থীর বিরোধিতা করায় এক নারী শিক্ষার্থীকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং সারাদেশে শিবির কর্মীদের হাতে নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা ছাত্রদল।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ১ টায় ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সাগর নাইম আর সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপু এবং সাংগঠনিক সম্পাদক রিমন মিয়া সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
‎কর্মসূচি চলাকালে ছাত্রদলের নেতারা বলেন, নারী শিক্ষার্থীদের প্রতি এমন নোংরা হুমকি ও হেনস্থা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য ভয়াবহ হুমকি। তারা অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হুমকিদাতাদের গ্রেপ্তার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দায়ীদের শাস্তি এবং সাইবার বুলিং বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
‎এসময় ছাত্রদল নেতারা আরও বলেন, নারীর মর্যাদা রক্ষায় আন্দোলন চালিয়ে যেতে হবে। শিক্ষাঙ্গনকে নিরাপদ ও গণতান্ত্রিক পরিসরে ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তারা।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

মাদারীপুরে ডিবির অভিযানে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

গবেষণায় চবির নতুন রেকর্ড, স্কোপাসে ৬১৫ প্রবন্ধ প্রকাশ

নজরুল বিশ্ববিদ্যালয়ে আইন ও বিচার বিভাগের নতুন বিভাগীয় প্রধান

কারমাইকেল শিক্ষার্থীদের ২১ দফা দাবিতে টানা আন্দোলন, প্রশাসনের আশ্বাসেও স্থির অবস্থান

শপথ পড়ানোর ব্যবস্থা না করলে আরও আন্দোলনের হুঁশিয়ারি ইশরাকের

জবি ক্যারিয়ার ক্লাবের নতুন সদস্যদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

৯ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

জাতীয় পার্টির কাঁধে ভর করে ফ্যাসিবাদের উত্থান চেষ্টা: আবদুল হালিম

শিবচরে হত দরিদ্রদের মধ্যে বিনামূল্যে গাভী বিতরন ও গাভী পালন প্রশিক্ষন

পটুয়াখালীর দুমকি উপজেলায় ভয়াবহ রূপ নিয়েছে মাদক ব্যবসা