Sunday , 31 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে আগস্টে শতাধিক নরমাল ডেলিভারি

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 31, 2025 3:21 pm

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগস্ট মাসে ১০৭ ও গত ২৪ ঘন্টায় ৮টি নরমাল ডেলিভারি করা হয়েছে।

এছাড়াও করা হয়েছে ৯টি সিজার ডেলিভারি। বেসরকারি পর্যায়ে গণহারে সিজার ডেলিভারি করার বিপরীতে স্বাস্থ্য কমপ্লেক্সে আগষ্ট মাসে শতাধিক নরমাল ডেলিভারি হওয়ায় প্রসূতি মায়েদের জন্য আশীর্বাদ বলছেন সচেতন মহল।

রবিবার (৩১ আগষ্ট )তথ্যটি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রশিদ আহমেদ চৌধুরী বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারির সংখ্যা প্রতিদিন বাড়ছ। সংশ্লিষ্ট গাইনী ডাক্তার ও নার্সরা আন্তরিকভাবে সেবা দিচ্ছেন। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে অপ্রয়োজনীয় সিজার ডেলিভারির সংখ্যা কমবে। আমাদের জনবল সংকট না থাকলে স্বাস্থ্য কমপ্লেক্সে আরও অধিক নরমাল ডেলিভারি করা যেত। আমরা ২৪ ঘন্টা প্রসূতি মায়েদের সেবা দিচ্ছি এবং বিনাখরচে নরমাল ও সিজার ডেলিভারি হচ্ছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স হাসিনা বেগম বলেন,’আগের তুলনার বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারির জন্য প্রসূতি মায়েদের ভিড় বাড়ছে। আমরা ২৪ ঘন্টা এই সেবা দিয়ে যাচ্ছি। প্রসূতি ওয়ার্ডে একদিনে সর্বোচ্চ ১২টি নরমাল ডেলিভারি করানো হয়েছে। জনবল বাড়ালে ও প্রসূতি বিভাগ আরও বিসৃত হলে আমাদের এখানে নরমাল ডেলিভারির সংখ্যা বাড়বে।’

রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নরমাল ডেলিভারি প্রসূতি রুমানা আক্তার জানান প্রাইভেট হাসপাতালের ডাক্তার আমার স্বামী কে গত শুক্রবার বিকালে সিজার ডেলিভারি করতে পরামর্শ দেন। আমি নিজ সিদ্ধান্তে শুক্রবার রাতে সরকারি হাসপাতালে ভতি হলে ডাক্তার নাসদের চেষ্টায় নরমাল ডেলিভারি হয়। এতে করে আমার সময় টাকা অনেক সাশ্রয় হলো।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

জামালপুরের তিন আসনে ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঝালকাঠি জেলা ছাত্রদলের আলোচনা সভা অনুষ্ঠিত

লংগদুতে জনশ্রোতে পরিনত দীপেন দেওয়ান’র মতবিনিময় সভা

শার্শায় বিএনপির নির্বাচনী জনসভা

আজ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টার ৮৫তম জন্মদিন

কুড়িগ্রামে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানালো সদর উপজেলা এনসিপির নেতৃবৃন্দ

জাজিরায় বিএনপি নেতা হত্যা মামলার আসামির বস্তাবন্দি মরদেহ উদ্ধার

স্বাবলম্বী না হওয়া পর্যন্ত বেকারদের মাসে ১০ হাজার টাকা ভাতা দেওয়া হবে : জামায়াত আমির

জুডিশিয়াল সার্ভিস থেকে বাদ পড়া ১৪ প্রার্থীকে গেজেটভুক্তির দাবিতে পবিপ্রবিতে মানববন্ধন

মালয়েশিয়ায় বহুমুখী রপ্তানি সম্ভাবনা তুলে ধরেছে বাংলাদেশ