Thursday , 28 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কুড়িগ্রামে স্কুল মাঠ অক্ষত রেখে নতুন ভবন নির্মাণের দাবিতে শিক্ষার্থী ও জনগনের মানববন্ধন

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 28, 2025 9:53 am

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের ঐতিহ্যবাহী বজরা এল. কে আমিন স্কুল এন্ড কলেজ মাঠ অক্ষত রেখে নতুন ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর বারোটার দিকে বজরা ইউনিয়নের শিক্ষার্থী ও জনগনের আয়োজনে বজরা এল. কে আমিন স্কুল এন্ড কলেজ মাঠে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে পাঁচ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণির স্থানীয় মানুষ অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য দেন, বজরা এল. কে আমিন স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ ওবায়দুর রহমান বুলবুল, ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন এর কো-অর্ডিনেটর মেহেদী হাসান, ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক আবু সাঈদ মাসুম, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শফিকুজ্জামান লিমন, উমানন্দ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আইনুল ইসলাম, জামাতের ইউনিয়ন সাধারন সম্পাদক সামিউল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষার জন্য যেমন ভবনের প্রয়োজন তেমনি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার প্রয়োজন। আর এই মাঠটিই এই এলাকার শিক্ষার্থীদের খেলাধুলার মাঠ। মাঠটি সংকুচিত করে ভবন নির্মাণ করা হলে এ এলাকার শিশুরা খেলাধুলা থেকে বঞ্চিত হবে। অনতিবিলম্বে ঐতিহ্যবাহী বজরা এল. কে আমিন স্কুল এন্ড কলেজ মাঠ অক্ষত রেখে নতুন ভবন নির্মাণে প্রশাসন সহ সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান বক্তারা।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আয়াতুল্লাহ খামেনির জানাজায় যোগ দিতে ইরানের পথে স্পিকার

কুবিতে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ ও সদস্য সংগ্রহ

কুবি চাঁদপুর স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি’র প্রতিবাদে নাসিরনগরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

চবি ক্যাম্পাসে দর্শনার্থীদের ছিনতাই ও নারী হেনস্তার অভিযোগে দুই রিকশাচালক আটক

চৌদ্দগ্রামে মোটর সাইকেল দুর্ঘটনায় যুবক নিহত ১

গাজীপুরের সাবেক পুলিশ কমিশনার নাজমুল করিম সাময়িক বরখাস্ত

কাতারে মঙ্গলবার ইরানের সঙ্গে বৈঠকের দাবি ট্রাম্পের

নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঈদগাঁওয়ে মাছের প্রজেক্টে অজ্ঞাত লাশ