Sunday , 24 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

মাভাবিপ্রবিতে শূন্য আসনে ভর্তির সাক্ষাৎকারের বিজ্ঞপ্তি প্রকাশ

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 24, 2025 9:22 am

মো: জিসান রহমান,‎ মাভাবিপ্রবি প্রতিনিধিঃ

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে শূন্য আসন পূরণের লক্ষ্যে সাক্ষাৎকারের তারিখ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মতিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১৪টি শূন্য আসনে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। প্রার্থীদের সাক্ষাৎকার আগামী ২৫ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং ২৬ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ডিনস’ কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।

‎সাক্ষাৎকার শেষে নির্বাচিত শিক্ষার্থীদের বিষয় বরাদ্দের ফল প্রকাশ করা হবে ২৬ আগস্ট সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে। নির্বাচিত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম ২৭ ও ২৮ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি সম্পন্ন না করলে কোনোভাবেই ভর্তি হওয়ার সুযোগ থাকবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

‎সাক্ষাৎকারে অংশ নিতে শিক্ষার্থীদের সঙ্গে আনতে হবে পরীক্ষার হলে পর্যবেক্ষক কর্তৃক স্বাক্ষরিত এডমিট কার্ডের মূল কপি, এসএসসি ও এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি, জাতীয় পরিচয়পত্র (না থাকলে জন্ম নিবন্ধন সনদ) এবং এসএসসি ও এইচএসসি নম্বরপত্রের মূল কপি।

‎ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (https://mbstu.ac.bd/admission/) পাওয়া যাবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বিশেষ চাহিদা সম্পন্ন নাজনীনের পাশে তারেক রহমান

বাঘাইছড়িতে জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত

রামগতিতে পুনরায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো পুড়ল ২৫ দোকান

জনগণের পরামর্শেই মুরাদনগর পরিচালিত হবে : কায়কোবাদ

নাজিরপুরে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি: পাঠদান বন্ধ, উদ্বেগে শিক্ষার্থীরা

তথ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠন : ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা

ওসমান হাদীর মৃত্যুতে উত্তাল বান্দরবান, সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ

ঈদগাঁও উপজেলা জামায়াতের উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান

জামালপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ভাড়াটিয়া নারীকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেপ্তার