Sunday , 27 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

জাবি হলে ছাত্রশিবিরের উদ্যোগে সাইকেল পাম্পার বিতরণ

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 27, 2025 3:34 pm

আমির ফয়সাল, জাবি প্রতিনিধি:

শিক্ষার্থীদের চলাচলে সহজতা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২১টি আবাসিক হলে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য ম্যানুয়াল সাইকেল পাম্পার বিতরণ করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

রোববার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলের প্রভোস্টদের নিকট পাম্পার হস্তান্তরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রতিটি পাম্পার সংশ্লিষ্ট হলের নিরাপত্তা প্রহরীর কাছে সংরক্ষিত থাকবে যাতে শিক্ষার্থীরা প্রয়োজন অনুযায়ী সহজেই ব্যবহার করতে পারেন।

এ বিষয়ে শাখা সভাপতি মহিবুর রহমান মুহিব বলেন, “আমাদের ক্যাম্পাস অনেক বড় এবং অধিকাংশ শিক্ষার্থী দৈনন্দিন যাতায়াতে সাইকেল ব্যবহার করেন। তবে মাঝেমধ্যে সাইকেলের টায়ারে হাওয়া কমে গেলে তাদের দূরবর্তী দোকানে যেতে হয়, যা সময়সাপেক্ষ ও কষ্টসাধ্য। এই বাস্তবতা বিবেচনায় আমরা ছেলেদের ও মেয়েদের প্রতিটি আবাসিক হলে একটি করে সাইকেল পাম্পার সরবরাহ করেছি, যাতে প্রয়োজনের সময় হাতের কাছেই সমাধান মেলে। আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস শিক্ষার্থীদের জন্য বাস্তব উপকারে আসবে।”

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

বানারীপাড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি আটক

শেরপুরে জেলা প্রশাসক টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

রাজাপুর সরকারি কলেজে ক্যারিয়ার কর্মশালা: মহৎ জীবনের পথে অনুপ্রেরণার আলো ছড়ালো শিক্ষার্থীদের মাঝে

কুড়িগ্রামে “জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে আমাদের শপথ অনুষ্ঠান” যথাযোগ্য মর্যাদায় উদযাপন

জ্ঞানের আলোয় আলোকিত সমাজ: শিক্ষকরা আমাদের পথপ্রদর্শক

আন্তর্জাতিক শ্রম সংস্থার গণতন্ত্রায়ণ প্রক্রিয়ার নেতৃত্বে বাংলাদেশ

শ্রম বিষয়ক মিডিয়া পুরস্কার পেলেন চৌদ্দগ্রামের সাংবাদিক এমদাদ

ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে চৌদ্দগ্রামে জামায়াতের নির্বাচনী সমাবেশ

চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক

শেখ হাসিনার উস্কানিমুলক বক্তব্য এদেশের শান্তিপ্রিয় মনোভাবকে অশান্ত করে তুলছে