Sunday , 27 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

নাগেশ্বরী উপজেলা বিএনপির আহবায়কের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 27, 2025 1:56 pm

 

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার গোলাম রসুল রাজাকে গ্রেফতারের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ রবিবার (২৭ জুলাই) দুপুরে নাগেশ্বরী পৌরসভার ঈদগাহ মাঠ থেকে বিক্ষোভ মিছিল বাহির হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদকে স্মারকলিপি প্রদান করা হয়।

গত ২৩ জুলাই নাগেশ্বরী উপজেলার বিএনপির আহবায়ক গোলাম রসুল রাজা বেরুবারী ইউনিয়ন পথসভায় নাগেশ্বরী পৌরসভার বানিয়া পাড়া, ভূষুটারী গ্রাম জ্বালিয়ে দেওয়ার হুমকিতে ফুসিয়ে উঠেছে অত্র এলাকার সাধারণ জনগণ।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ স্থলে মুকুল বলেন, বানিয়া পাড়া, ভূষুটারী এলাকার মানুষ কর্মে বিশ্বাসী। আমাদের অত্র এলাকায় চাকুরীজীবী, শ্রমজীবী বিভিন্ন পেশায় নিয়েজিত থেকে জীবন-জীবিকা নির্বাহ করি। কিন্তু বিএনপির আহবায়ক গোলাম রসুল রাজা আমাদেরকে চাঁদাবাজ, গুন্ডাবাহিনী সাঁজিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়।

সৈয়দ আলী নামের আরেকজন বলেন, আমাদের নাগেশ্বরী উপজেলার মানুষ অত্যন্ত শান্তপ্রকৃতির, এসব শান্ত এলাকাকে অশান্ত করতে বিভিন্ন অপপ্রচার চালিয়ে উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি করছে। এজন্য নাগেশ্বরী উপজেলায় কোন কিছু হলে এর দ্বায়ভার রাজাকে বহন করতে হবে।

এসময় কয়েকজন যুবক দাবী করে বলেন, আমরা চাই এই গোলাম রসুল রাজা এসে জনতার সামনে ক্ষমা চেয়ে নাগেশ্বরী উপজেলার মানুষকে শান্ত করতে হবে।

তারা আরো বলেন, গোলাম রসুল রাজা আমাদের পুরো এলাকার জনগণকে হুমকি দিয়েছেন। এখন আমরা শিশু কিশোরদের নিয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।

এবিষয়ে নাগেশ্বরী উপজেলার বিএনপির আহবায়ক গোলাম রসুল রাজার সাথে কথা হলে ঘটনার সত্যতা স্বীকার তিনি জানান নাগেশ্বরী পৌরসভার বানিয়া পাড়া ও বেরুবারী ইউনিয়ন মধ্যে একটি বিষয়ে বেরুবারীর স্থানীয় বাসিন্দাকে অপমান করে এরই প্রেক্ষাপটে আমি এই বাক্য ব্যবহার করি। পরে আমি আমার প্রকাশিত বক্তব্যের ক্ষমা চেয়েছি।

এবিষয়ে কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা জানান৷ বিষয়টি অবগত হয়েছি। তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক সংগঠনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।

এবিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ জানান, বিষয়টি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে সঠিক ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

জাবি সিনেট থেকে আওয়ামী প্রভাব দূর করতে উপাচার্যের কাছে স্মারকলিপি

উগান্ডায় স্কুলবাস দুর্ঘটনায় ২১ জনের প্রাণহানি

বিএনপি সরকার গঠন করেছে, আমরা তাদের সফলতা কামনা করি : কাজী নাহিদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো পিএইচডির সুপারিশ পেলেন ১৩ শিক্ষার্থী

মুস্তাফা মনোয়ার ছিলেন বহুমুখী প্রতিভার এক অনন্য শিল্পী: তথ্যমন্ত্রী

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৫ হাজার ছাড়িয়েছে

কোম্পানীগঞ্জে অবৈধ বালু পাথর বাহী ট্র্যাক্টরের তাণ্ডব

অস্ট্রেলিয়াকে গুটিয়ে দিয়ে বাংলাদেশের সামনে ৫৭ রানের লক্ষ্য

নাচোলে আষাঢ়ের শেষেও অনাবৃষ্টি, বীজতলা ফেটে চৌচির