Monday , 21 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বিএনপি হলো ছ্যাঁচড়া চাঁদাবাজ: কিশোরগঞ্জে ফয়জুল করীম

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 21, 2025 6:37 am

 

বুরহান খান, কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জে অনুষ্ঠিত ইসলামী যুব আন্দোলনের সমাবেশে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, “আওয়ামী লীগ হলো শাহী চাঁদাবাজ আর বিএনপি হলো ছ্যাঁচড়া চাঁদাবাজ। আমরা চাঁদাবাজমুক্ত বাংলাদেশ চাই।”

রোববার (২০ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজিত এক আলোচনা সভা ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

মুফতি ফয়জুল করীম বলেন, “ভারত ও বাংলাদেশের কাঁটাতারের বেড়া আসল বিভেদ নয়, মূল পার্থক্য হলো আদর্শ ও নীতির। বাংলাদেশ মুসলমানদের দেশ, এটাই আমাদের বড় পরিচয়। ইসলামকে যদি দুর্বল করা যায়, তাহলে একদিন এ দেশকেও ভারতের একটি প্রদেশে পরিণত করা হবে। ভারতের মানচিত্রে ইতোমধ্যেই বাংলাদেশকে অন্তর্ভুক্ত দেখানো হয়েছে, যা আমাদের জন্য গভীর উদ্বেগের বিষয়।”

তিনি বলেন, “বারবার আমরা নৌকা, ধানের শীষ ও লাঙলকে ক্ষমতায় এনেছি, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। এবার জনগণ ‘হাতপাখা’ প্রতীকের পক্ষে একবার রায় দিক। আমরা যদি ব্যর্থ হই, তবে আর কোনোদিন নির্বাচনে অংশ নেব না।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মাদ রবিউল ইসলাম শাহীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকি, ইসলামী আন্দোলনের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজ, কিশোরগঞ্জ জেলা সভাপতি মাওলানা আলমগীর হোসাইন তালুকদার, ইসলামী যুব আন্দোলনের উপদেষ্টা প্রফেসর মাওলানা আজিজুর রহমান (জার্মানি) এবং মাওলানা শফিকুল ইসলাম ফারুকী।

বক্তারা বলেন, দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়তে ইসলামী আন্দোলনের কোনো বিকল্প নেই।
সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ইরাক থেকে হামলার অভিযোগে সেদেশের রাষ্ট্রদূতকে তলব সৌদি আরবের

জাবির ৪৫ তম ব্যাচের রাজা আকাশ, রানী মেলিসা

গোপালগঞ্জে বাম্পার ফলনে আশা জাগিয়েছে ‘ব্রি-১০৮’

একটি দল ইসলাম ধর্মকে পুজি করে মানুষকে বিভ্রান্ত করছে : আবু সাইদ চাঁদ

নাসিরনগরে নিখোঁজের ৬ দিন পর কৃষিজমি থেকে নিহতের কঙ্কাল উদ্ধার

জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৮ এপ্রিল

‎থিয়েটার কুবির নতুন নেতৃত্বে তন্ময়-মিথ

জয়মনির পশুর নদীতে নিখোঁজ যুক্তরাষ্ট্রের পর্যটকের মৃতদেহ উদ্ধার

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীনবরন, শিক্ষার আলোয় আলোকিত ভবিষ্যতের আহ্বান

বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা, মানবিক সহায়তার আহ্বান মুসুল্লিদের