Monday , 12 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

দেশনেত্রীর অসমাপ্ত কাজ ও গণতন্ত্র পুনরুদ্ধারে শপথ নিতে হবে : ডা. জাহিদ

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 12, 2026 7:21 am

মোঃ ইমরান প্রধান, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ তথা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম সফল করতে সবাইকে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রবিবার (১১ জানুয়ারি) বিকাল ৪টায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পুরাতন ন্যাশনাল স্কুল মাঠে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরীর সঞ্চালনায়, ডা. এ জেড এম জাহিদ হোসেন আরো বলেন, আজকের এই দোয়া মাহফিলে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে, বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জনাব তারেক রহমান দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলতেন— “বিদেশে আমাদের বন্ধু আছে, কিন্তু প্রভু নেই। আমার ঠিকানা এই দেশ, আর এই দেশের মানুষ।” তাঁকে নানা ভাবে হেনস্তা করা হলেও আল্লাহ তাঁকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন। তাঁর জানাজায় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই তার প্রমাণ।

তিনি আরও বলেন, আজ আমাদের শপথ নিতে হবে— দেশনেত্রীর যে অসমাপ্ত কাজ, অর্থাৎ মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম, সেটিকে সফল করতে হবে। আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ৩১ দফার আলোকে দেশের মানুষকে সুসংগঠিত করে একটি সুশাসিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।

ডা. জাহিদ হোসেন বলেন, আমাদের দায়িত্ব হচ্ছে জনগণের দোরগোড়ায় গিয়ে বিএনপির আহ্বান ও তারেক রহমানের বার্তা পৌঁছে দেওয়া, যাতে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্রের বেড়াজাল ভেঙে গণতন্ত্র রক্ষার আন্দোলনে শামিল হয়। দেশনেত্রী যে আন্দোলনের সূচনা করেছিলেন, সেই আন্দোলনের পতাকা আজ তারেক রহমান বহন করছেন। তাঁর হাতকে শক্তিশালী করতে হলে ঘোড়াঘাটের মাটিতেই ইতিহাস সৃষ্টি করতে হবে।

তিনি বলেন, আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, তাহলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মা শান্তি পাবে, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মা শান্তি পাবে এবং যারা বুকের তাজা রক্ত দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ পরিষ্কার করেছেন— সেই সকল শহীদের আত্মাও শান্তি পাবে। শহীদদের আত্মা আজ আমাদের দিকে তাকিয়ে আছে।

বক্তব্যের শেষাংশে ডা. জাহিদ হোসেন বলেন, হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টান, গারো, মারমা, চাকমা, সাঁওতাল— সবাই ভেদাভেদ ভুলে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও উন্নয়নের জন্য কাজ করতে হবে। জনাব তারেক রহমানের নেতৃত্বে ‘সুশাসনের আগামীর বাংলাদেশ’ প্রতিষ্ঠার লক্ষ্যে আজ সবাইকে শপথ নিতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সারোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাভলু, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির নয়ন সহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের শোভাযাত্রা

অপরিবর্তিত থাকছে এলপিজির দাম

রায়পুরে পেট্রল দিয়ে আগুনের অভিযোগ, পুড়ল ১১ বসতঘর

নিউইয়র্কের লাগুয়ার্ডিয়ায় বিমান-যান দুর্ঘটনায় বিমান চলাচল বন্ধ

ঈদে মিলাদুন্নবী (সা.) সামনে রেখে বেড়েছে নিত্যপণ্যের দাম

কুড়িগ্রামে এবি পার্টির গণসংযোগ ও লিফলেট বিতরণ

বিকল্প শ্রম বাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী

কটিয়াদীতে আউস ধানের নমুনা শস্য কর্তন উদ্বোধন

বিএনপির ক্লাবে নেতাদের মাঝে বসে ছবি তুললেন এএসআই, দেখা দিলো বিতর্ক

ঝালকাঠিতে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত