Thursday , 17 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

আবাম ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে হুইল চেয়ার উপহার

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 17, 2025 10:18 am

 

আরিফুল ইসলাম, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জে আবাম ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে অসহায় এক প্রতিবন্ধী ব্যাক্তিকে হুইল চেয়ার উপহার দেওয়া হয়।

প্রতিবন্ধী ব্যাক্তি হলেন শিবগঞ্জ উপজেলা মোকামতলা ইউনিয়নের খামারপাড়া গ্রামের ঠান্ডা মিয়া।

আজ (১৭ জুলাই) বৃহস্পতিবার সকালে শিবগঞ্জের মোকামতলা ইউনিয়নের খামারপাড়ায় প্রতিবন্ধী ব্যাক্তি ঠান্ডা মিয়াকে আবাম ফাউন্ডেশন বাংলাদেশের বগুড়া জেলা প্রতিনিধি মোঃ মাহমুদুল হাসান শামীম এর প্রচেষ্টায় আবাম ফাউন্ডেশন সহযোগিতায় উক্ত হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

এইসময় উপস্থিত ছিলেন,আবাম ফাউন্ডেশন বাংলাদেশের বগুড়া জেলা প্রতিনিধি মোঃ মাহমুদুল হাসান শামীম,স্বেচ্ছাসেবী হাসানুজ্জামান মাসুদ, রায়হান আলী , ইমাম হাফেজ মাওলানা জাকিরুল হাসান, সাংবাদিক আরিফুল ইসলাম সহ আরো অনেকেই।

এই সময় আবাম ফাউন্ডেশন বাংলাদেশের বগুড়া জেলা প্রতিনিধি মোঃ মাহমুদুল হাসান শামীম বলেন, “আমরা বিশ্বাস করি, সমাজের প্রতিটি মানুষ সম্মান ও সহানুভূতির দাবিদার। বিশেষ করে যারা শারীরিকভাবে অসুস্থ বা প্রতিবন্ধী—তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। একজন প্রতিবন্ধী মানুষের চলাচলের সীমাবদ্ধতা দূর করতে আজকের এই হুইল চেয়ার প্রদান করতে পেরে আমরা গর্বিত। আবাম ফাউন্ডেশন সবসময়ই অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আমি ধন্যবাদ জানাই স্থানীয় স্বেচ্ছাসেবীদের, যাঁরা সবসময় আমাদের এই মানবিক উদ্যোগগুলো বাস্তবায়নে সহায়তা করে যাচ্ছেন। সমাজে এই ধরণের কার্যক্রম আরও ছড়িয়ে পড়ুক এই কামনা করি।”

হুইল চেয়ার পেয়ে খুশি প্রতিবন্ধী ব্যাক্তি এবং এমন সেবামূলক কার্যক্রমকে স্থানীয়রা স্বাগত জানিয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

মোংলায় বিট পুলিশিং সভা

দেশজুড়ে বিশ্বস্ত পেশাজীবী খোঁজার নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম: ক্রিয়াকারক

লালমনিরহাটে ৩৯ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস

উত্তরায় অগ্নিকাণ্ডে চৌদ্দগ্রামের একই পরিবারের তিনজন নিহতের ঘটনায় কামরুল হুদার গভীর শোক প্রকাশ

লালমনিরহাটে জাতীয় পার্টির জেলা কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন ও লুটপাট

কুয়াকাটায় ভ্রমণে এসে অতিরিক্ত মদ্যপানে এক যুবকের মৃত্যু

জাকসু’র খসড়া প্রার্থী তালিকা প্রকাশ ভিপি পদপ্রার্থী ২০ জন

মহাস্থান মাহীসওয়ার বিশ্ববিদ্যালয় কলেজে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

শ্যামনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে চিকিৎসা সেবা

‘পর্দা কর্ণারের নামে প্রহসন’- অভিযোগ মাভাবিপ্রবি নারী শিক্ষার্থীদের