Thursday , 10 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

পাঁচবিবির মরহুম এনামুল হকের পরিবারকে জামায়াতের পক্ষ থেকে ছাগল প্রদান

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 10, 2025 7:44 am

 

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন যুব বিভাগের সক্রিয় কর্মী মরহুম এনামুল হকের পরিবারকে জামায়াতের পক্ষ থেকে দুইটি ছাগল উপহার হিসেবে প্রদান করা হয়েছে।

সংগঠনের একনিষ্ঠ ও ত্যাগী এই কর্মীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তার পরিবারের প্রতি সহানুভূতির অংশ হিসেবে এ সহযোগিতা প্রদান করা হয়।

গতকাল (০৯ জুলাই) বিকালে মরহুম এনামুল হকের ছোট ছেলের হাতে এই উপহার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ। তিনি বলেন,মরহুম এনামুল হক ছিলেন যুব জামায়াতের একজন নিষ্ঠাবান, আদর্শিক ও নিবেদিত প্রাণ কর্মী। ইসলামী আন্দোলনের ধারাবাহিকতায় তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার অকাল মৃত্যু সংগঠনের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি এবং তার পরিবারকে জানাই গভীর সমবেদনা। তাদের পাশে জামায়াতে ইসলামী সবসময় রয়েছে ও থাকবে ইনশাআল্লাহ।

আরও পড়ুনঃ পাঁচবিবিতে যুব বিভাগের কর্মী এনামুল হকের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এ সময় আরও উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান,পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম,নায়েবে আমীর অধ্যাপক আজিজুল হক ঠান্ডা,উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার,আওলাই ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ নূর হোসেন আকন্দ বাবু,সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম,ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ রশেদুল ইসলাম, সেক্রেটারি মোঃ মেহেদী হাসান,এবং ইউনিয়ন টিম সদস্য মোঃ সেকেন্দার আলী প্রমুখ।

এ উদ্যোগের মাধ্যমে জামায়াত আবারও প্রমাণ করল যে, তাদের সংগঠনের কর্মীদের প্রতি দায়িত্বশীলতা কেবল আন্দোলনেই নয়, কর্মীর পরিবার-পরিজনের প্রতিও তাদের অবিচল ভালোবাসা ও সহমর্মিতা রয়েছে।

আরও পড়ুনঃ ১৯ জুলাই ঢাকায় জাতীয় সমাবেশ সফল করতে পাঁচবিবি উপজেলা জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মিয়ানমার থেকে গুলি, ২৭ দিন পর মারা গেল শিশু হুজাইফা

কুড়িগ্রামে ছাত্রশিবিরের আয়োজনে হাফেজে কুরআন সংবর্ধনা অনুষ্ঠিত

রাউজান থানার বিশেষ অভিযানে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত ১ জন আসামী গ্রেফতার

শিক্ষার্থীদের তোপের মুখে সিনেট সভা ত্যাগ করলো ফ্যাসিবাদের ৩ দোসর

বাগআঁচড়ায় ছয়জন মটর শ্রমিকের মরণোত্তর ভাতা প্রদান

নবীনগর পশ্চিম ইউনিয়নের কয়েকটি গ্রামে ইন্টারনেট সেবার চরম দুরবস্থা

ময়মনসিংহ-৭ আসনে ছয় প্রার্থীর লড়াই

রাজাপুরে পুষ্টি ও কৃষি উদ্যোক্তা বিকাশে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’

বিরামপুরে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপন

শিশু আনাস হত্যার রহস্য উদ্ঘাটন, ঘাতকের ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ