শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চিলায় ধানের শীষের পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামীকাল ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার। মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৯ জুলাই ঢাকায় জাতীয় সমাবেশ সফল করতে পাঁচবিবি উপজেলা জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

৭ দফা জাতীয় দাবির বাস্তবায়নে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আগামী ১৯ জুলাই ২০২৫, ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় সমাবেশ সফল বাস্তবায়নের লক্ষ্যে এক বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভাটি গতকাল (৭জুলাই) মাগরিব নামাজের পর পাঁচবিবি উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম এর সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার এর সঞ্চালনায় উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনের জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনিত এমপি প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ।

তিনি তার বক্তব্যে বলেন, জাতীয় সমাবেশ একটি ঐতিহাসিক এবং যুগান্তকারী কর্মসূচি। জনগণের ৭ দফা জাতীয় দাবি আজ সময়ের অপরিহার্য দাবি হয়ে দাঁড়িয়েছে। মৌলিক অধিকার, ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্রব্যবস্থা, ইসলামি মূল্যবোধ, ভোটাধিকার, সুশাসন ও মানবাধিকারের প্রশ্নে এই সমাবেশ দেশবাসীর ঐক্য, প্রত্যাশা এবং আন্দোলনের প্রতীক হয়ে উঠবে। পাঁচবিবি উপজেলা থেকে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে এই ঐতিহাসিক সমাবেশে ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল। তিনি বলেন,৭ দফা দাবি বাস্তবায়নই জাতির মুক্তির পথ। এ দাবি শুধু জামায়াতের নয়, বরং গোটা জনগণের। এই সমাবেশের মাধ্যমে আমরা ইসলামী আদর্শ, গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে দেশের জনগণকে নতুনভাবে ঐক্যবদ্ধ করব ইনশাআল্লাহ।

সভায় উপজেলার কর্মপরিষদ সদস্য, ইউনিয়ন আমীর, সেক্রেটারি ও সহকারী সেক্রেটারিসহ বিভিন্ন সাংগঠনিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা সমাবেশে অংশগ্রহণকারী দলের সদস্য ও জনসাধারণের পরিবহন ব্যবস্থা, দাওয়াতি কাজ, জনসংযোগ এবং প্রচারাভিযান নিয়ে গুরুত্বপূর্ণ পরিকল্পনা ও মতামত তুলে ধরেন।

সভায় নেতৃবৃন্দ ৭ দফা দাবি বাস্তবায়নের সংগ্রামে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে গঠিত সাংগঠনিক টিমগুলোকে আরো গতিশীল করার উপর গুরুত্বারোপ করেন।

এই জাতীয় সমাবেশকে ঘিরে পাঁচবিবির জনসাধারণ ও কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য এবং দৃঢ় সংকল্প পরিলক্ষিত হচ্ছে। উপস্থিত নেতৃবৃন্দ প্রত্যাশা ব্যক্ত করেন যে, সমাবেশের মাধ্যমে একটি ইতিবাচক পরিবর্তনের দিকে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩