Friday , 27 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কোম্পানীগঞ্জ বাজারে মোবাইল কোর্টের অভিযান, চারটি আইনে ৩২ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 27, 2025 4:16 am

 

অনিক হাসান, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে আজ বৃহস্পতিবার সকালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জনস্বার্থে পরিচালিত এই অভিযানে পরিবেশ আইন, স্থানীয় সরকার আইন, পণ্য নিয়ন্ত্রণ আইন ও সড়ক পরিবহন আইনে মোট ৮টি মামলা দায়ের করে ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী নিষিদ্ধ হর্ণ ব্যবহারের অপরাধে ২ জন বাস চালকের বিরুদ্ধে ২টি মামলা করা হয়। এতে মোট ৪,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী রাস্তার উপর অবৈধভাবে বাস পার্কিং করার দায়ে ৩ জন বাস চালকের বিরুদ্ধে ৩টি মামলা দিয়ে ৭,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়।

অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ অনুযায়ী ডিলিং লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করায় ১ জন ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দিয়ে ১,০০০/- টাকা জরিমানা করা হয়।

সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী অতিরিক্ত ও বিপজ্জনকভাবে ইট বোঝাই করার কারণে ২ জন ট্রাক্টর চালকের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করে সর্বোচ্চ ২০,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়।

মোট জরিমানার পরিমাণ: ৩২,০০০/- টাকা

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এমন অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ইউক্রেনে রুশ হামলায় নিহত ২, আহত ৮

জয়মনির পশুর নদীতে ইলিশ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ১

বিদ্যালয়ের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে প্রাক্তন শিক্ষার্থীদের স্মারকলিপি

নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ইউনাইটেড পিপলস বাংলাদেশ এর কমিটি গঠন

নকলায় পৌর টোলের নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আমতলিতে জুলাই গণঅভ্যুত্থান পালন শেষে বাড়ী ফেরার পথে সড়ক দুর্ঘটনায় রেজাউল করিম নিহত

কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় আহত দাদি-নাতনির মৃত্যু

কুবি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, থাকছে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ

নাসিরনগরে নিখোঁজের ৬ দিন পর কৃষিজমি থেকে নিহতের কঙ্কাল উদ্ধার

গোয়াইনঘাটে অনুমতি ছাড়া সরকারি গাছ নিধন : দায় নিচ্ছে না কেউ