Wednesday , 26 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কুবি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, থাকছে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 26, 2025 6:39 am

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৭ নভেম্বর এবং শেষ হবে ১৭ ডিসেম্বর। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১,০০০ টাকা। এছাড়াও থাকছে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে–২০২৪ ও ২০২৫ সালে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবং ২০২১, ২০২২ ও ২০২৩ সালে অনুষ্ঠিত মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা, ‘এ’ ইউনিট (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ): এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) মোট জিপিএ ন্যূনতম ৭.০০ এবং পৃথকভাবে জিপিএ ৩.০০ থাকতে হবে।

‘বি’ ইউনিট (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ): এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় মানবিক শাখায় মোট জিপিএ ৬.০০, বিজ্ঞান শাখায় ৬.৫০ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৬.০০ থাকতে হবে।

‘সি’ ইউনিট (ব্যবসায় শিক্ষা অনুষদ): ব্যবসায় শিক্ষা শাখায় ন্যূনতম জিপিএ ৬.০০ এবং বিজ্ঞান ও মানবিক শাখায় যথাক্রমে ৬.৫০ ও ৬.০০ থাকতে হবে।

এছাড়া, ‘ও’ লেভেলে ৫টি এবং ‘এ’ লেভেলে ন্যূনতম ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলের মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে ‘বি’ গ্রেড প্রাপ্ত হতে হবে।

পাশাপাশি, সকল ইউনিটের আবেদনকারীকে এসএসসি/ সমমান এবং এইচএসসি/ সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ (৪র্থ বিষয়সহ) ৩.০০ থাকতে হবে এবং ইংরেজি মাধ্যমে পরীক্ষা দিতে ইচ্ছুক পরীক্ষার্থীদের অনলাইন আবেদনপত্রে অপশন সিলেক্ট করতে হবে।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় আগামী বছরের ৩০ জানুয়ারি, ‘বি’ এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

 

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

কুবি শিক্ষার্থী ও তার মা হত্যার তদন্তে বিক্ষোভ মিছিল শেষে স্মারকলিপি প্রদান

ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল

উখিয়ায় শরণার্থী ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসের দায়ে ১৮ রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব

দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা চলছে- ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

দীর্ঘ কর্মজীবনের ইতি, সংবর্ধনায় সিক্ত শিক্ষক নেতা গোলাম মাওলা

ইসিতে বিএনপি’র আয়-ব্যয়ের হিসাব জমা

নলছিটিতে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত অন্তত ১০

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের নতুন অফিস উদ্বোধন

স্পেন ৬১৫ কোটি, আর্জেন্টিনা ৪০৬ কোটি—বিশ্বকাপ থেকে বাকিরা পাবে কত টাকা