আক্কেলপুর উপজেলা জামায়াতের উদ্যোগে সেন্টার পরিচালকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত


 

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ভোটকেন্দ্রভিত্তিক কমিটির প্রধানদের নিয়ে একটি প্রস্তুতিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় উপজেলার আদর্শ ক্লাব কমিউনিটি সেন্টার অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা শফিউল হাসান দিপু । কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ভোটকেন্দ্র কমিটির প্রধানরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুর রহিম, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও বগুড়া অঞ্চল টিম সদস্য। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, “নির্বাচনের প্রস্তুতি শুধু একটি সাংগঠনিক দায়িত্ব নয়, এটি একটি আমানত। আমাদের ভোটারদের মাঝে ইসলামী রাজনীতির মর্মবাণী পৌঁছে দিতে এই কর্মশালার গুরুত্ব অপরিসীম।”

কর্মশালায় নির্বাচনী কেন্দ্র পরিচালনা, প্রচারণা কৌশল, ভোটারদের সাথে সংযোগ এবং নির্বাচনী আচরণবিধি নিয়ে আলোচনা করা হয়। বক্তারা সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিকভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, মো: ফজলুর রহমান সাঈদ আমির,জয়পুরহাট জেলা শাখা ও জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জয়পুরহাট ১ আসন,মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল সেক্রেটারি জয়পুরহাট জেলা শাখা, এস এম রাশেদুল আলম সবুজ সহকারী সেক্রেটারি জয়পুরহাট জেলা শাখা ও জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জয়পুরহাট ২ আসন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *