Tuesday , 15 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

কৌতূহলে বাড়ি ছেড়ে দৌলতদিয়ায় ৫ শিশু, পুলিশের সহায়তায় ফিরল পরিবারে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 15, 2026 7:59 am

রাজবাড়ীর দৌলতদিয়ায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করা পাঁচ শিশুকে উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। পরে অভিভাবকদের খবর দিয়ে থানায় এনে শিশুদের পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে দৌলতদিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে ১০ থেকে ১৩ বছর বয়সী এসব শিশুকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শিশুরা হলো—মো. হিরোন (১১), জিসান (১৩), আবুজার (১৩), মো. আব্দুল্লাহ (১৩) ও খালিদ বিশ্বাস (১০)। তাদের সবার বাড়ি মাগুরা সদর থানার কাদিরাবাদ এলাকায়।

পুলিশ জানায়, শিশুরা একে অপরের বন্ধু। কৈশোরের কৌতূহল ও দুরন্তপনার কারণে তারা সকালে একসঙ্গে ঢাকার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। পরে মাগুরা সদর থানা এলাকা থেকে একটি ইজিবাইক ভাড়া করে দৌলতদিয়ায় পৌঁছায় এবং বাসস্ট্যান্ড এলাকায় ঘোরাফেরা করতে থাকে।

এ সময় গোয়ালদ ঘাট থানার টহল পুলিশের সদস্যরা বিষয়টি লক্ষ্য করে শিশুদের সঙ্গে কথা বলেন। জিজ্ঞাসাবাদে তারা কৌতূহলবশত একসঙ্গে বাড়ি থেকে বের হয়ে আসার কথা জানায়। পরে শিশুদের দেওয়া তথ্য অনুযায়ী পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ।

সন্তানদের খুঁজে না পেয়ে উদ্বিগ্ন ছিলেন পরিবারের সদস্যরা। পুলিশ তাদের সন্তানদের দৌলতদিয়ায় পাওয়ার খবর দিলে অভিভাবকরা থানায় আসেন। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে শিশুদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, ‘দৌলতদিয়া বাসস্ট্যান্ড থেকে পাঁচ শিশুকে উদ্ধার করা হয়েছে। তারা কৌতূহলবশত মাগুরা থেকে একসঙ্গে বের হয়ে দৌলতদিয়ায় চলে আসে। পরে তাদের অভিভাবকদের খবর দেওয়া হয়। শিশুদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

বুধবার বেনাপোল দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ

বৃহস্পতিবার খুলছে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র

ই-জুডিসিয়ারি উদ্যোগে বিচারব্যবস্থায় গতি: বাড়ছে স্বচ্ছতা, কমছে ভোগান্তি

শাহজাদপুরে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ জন গ্রেপ্তার

চৌদ্দগ্রামে বিএনপির ইউনিয়ন সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে ভোক্তা অধিকার সুরক্ষা-সংরক্ষণে সচেতনতা সভা

শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস: প্রধানমন্ত্রীর

নাসির নগরে নগদ টাকা সহ ০৭ জুয়ারি গ্রেফতার

পাঁচবিবি ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

পুঠিয়ায় বাস তল্লাশিতে ২৪ রাউন্ড গুলিসহ যুবক আটক