Tuesday , 19 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

নাসির নগরে নগদ টাকা সহ ০৭ জুয়ারি গ্রেফতার

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 19, 2025 12:51 pm

মোঃ সাইফুল ইসলাম, নাসির নগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১০ হাজার ৩৫০ টাকা জব্দ করা হয়েছে।

(১৯ আগস্ট) মঙ্গলবার রাত আড়াইটার দিকে নাসিরনগর থানার এসআই প্রীয়তোষ চন্দ্র দত্ত সঙ্গীয় ফোর্সসহ হরিপুর ইউনিয়নের সরকারপাড়ায় অভিযান চালান।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর সরকারপাড়ার নাসির মিয়ার বাড়ির উঠানে জুয়া খেলার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই সাতজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন নাসির মিয়া (৪৫), জাহার মিয়া (৫২), সাদ্দম হোসেন (৩০), ইউনুস মিয়া (৫৪), সেতু মিয়া (৪৫), ফুল মিয়া (৪৫) ও সোহেল (৪৫)। তাদের সকলের বাড়ি হরিপুর সরকারপাড়া এলাকায়,অভিযানে জুয়া খেলায় ব্যবহৃত ৫২টি তাস কার্ড ও নগদ ১০ হাজার ৩৫০ টাকা জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে— ১০০০ টাকার ৩টি, ৫০০ টাকার ১১টি, ২০০ টাকার ৩টি, ১০০ টাকার ১০টি, ৫০ টাকার ৪টি ও ১০ টাকার ৫টি নোট।

এ ঘটনায় নাসিরনগর থানায় ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনে মামলা (নং-১১, তারিখ ১৯/০৮/২০২৫) রুজু করা হয়েছে।

মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে এসআই মোবারক আলীর ওপর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্লাবের অরিয়েন্টেশন অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে ওয়ার্ড শিবিরের খেলাধুলা সামগ্রী বিতরণ

বিদ্যুতস্পৃষ্টে শিশু ইকরার মৃত্যু , বিয়ে বাড়িতে আনন্দ পরিনত হলো বিষাদে

টোকিও সেমিনারে জাপানি বিনিয়োগে বাংলাদেশের আইটি ও শিল্পখাতের সম্ভাবনা

কটিয়াদীতে আল শিফা ইসলামী হসপিটালের উদ্বোধন

রাজধানীর নতুনবাজার মোড়ে শিক্ষার্থীদের অবস্থান

খুবিতে ধর্মীয় উৎসব পালন উপলক্ষে ক্লাস-পরীক্ষা ৯ অক্টোবর পর্যন্ত বর্জন

চেক জালিয়াতি মামলায় শ্রমিক দল নেতা গ্রেফতার

শতবর্ষী হিজল বাগান রক্ষায় ইউএনও’র অভিযান, দখলদারদের সতর্কবার্তা

মেয়ের বিয়ের পাত্র নিয়ে পালালেন মা, অতঃপর…