Sunday , 13 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

সাত দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 13, 2026 11:20 am

ছয় দফা দাবির সঙ্গে ‘দুর্নীতি ও দখলবাজি বন্ধের দাবি’ যুক্ত করে সাত দফা দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুরের উদ্দেশে লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। বৈঠক শেষে এ কর্মসূচির ঘোষণা দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।

রোববার (১৩ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হামিদুর রহমান আজাদ এ কর্মসূচির কথা জানান।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, তেল সংকটের অজুহাতে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। এর প্রভাবে ইতোমধ্যে প্রায় ১ হাজার ২০০ বেকারি বন্ধ হয়ে গেছে বলেও দাবি করেন তিনি।

হামিদুর রহমান আজাদ আরও অভিযোগ করেন, দেশে সারসংকটের কারণে খাদ্যশস্য উৎপাদন ব্যাহত হচ্ছে। এর ফলে কৃষি ও খাদ্য উৎপাদন খাত বড় ধরনের সমস্যার মুখে পড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে দাবি করে জামায়াতের এই নেতা বলেন, প্রশাসন ও গোয়েন্দা সংস্থার ব্যর্থতার কারণেই গুলশানে আওয়ামী লীগ মিছিল করার সাহস পেয়েছে।

তিনি আরও দাবি করেন, দেশে হত্যাকাণ্ড বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

সর্বশেষ - লাইফস্টাইল