Friday , 14 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

চিহ্নিত মাদক কারবারি অংকন পাঠান গ্রেপ্তার

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 14, 2025 5:34 pm

সৈয়দ মাকসুমুল হক চৌধুরী সিয়াম, মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোনার মোহনগঞ্জে আবারও এক চিহ্নিত মাদকচক্রের সদস্যকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে পৌরশহরের কাজী অফিসের সামনে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় শাফিন খান পাঠান ওরফে অংকন পাঠানকে (৩২)। তিনি এলাকার কুখ্যাত মাদককারবারি রেনু পাঠানের ছেলে। উল্লেখ্য, রেনু পাঠানও চলতি মাসের ১ নভেম্বর হেরোইনসহ গ্রেপ্তার হয়েছেন এবং ইতোমধ্যেই এক ডজনের বেশি মাদক মামলার আসামি হিসেবে কারাগারে রয়েছেন।

অংকন পাঠানের বিরুদ্ধে মোট ১৮টি মাদক মামলা রয়েছে। গাঁজাসহ গ্রেপ্তার হওয়ার পর তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের তাকে তিন মাসের কারাদণ্ড দেন। পরে বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, রেনু পাঠান ও তার ছেলে অংকন একসময় উপজেলার একটি স্বচ্ছল ও সম্মানজনক পরিবারের সদস্য ছিলেন। কিন্তু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে তারা পুরো পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দেন। প্রায়ই তারা গ্রেপ্তার হন, কিছুদিন কারাগারে থাকেন, পরে জামিনে বের হয়ে আবারও একই চক্রে ফিরে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “অংকন পাঠান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারে সক্রিয় ছিল। তার বিরুদ্ধে ১৮টি মামলা থাকা সত্ত্বেও সে বারবার জামিনে বের হয়ে আবারও একই পথে হাঁটত। তার বাবা রেনু পাঠানের বিরুদ্ধেও অসংখ্য মামলা রয়েছে।”

তিনি আরও জানান, “বাবা-ছেলে দুজনের কর্মকাণ্ডে এলাকায় বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আমরা তাদের থামাতে একের পর এক অভিযান চালাচ্ছি, তবে মাদকচক্র থেকে বের না হওয়ায় সমস্যা বাড়ছে।”

স্থানীয়দের দাবি, এই পরিবারকে মাদক ব্যবসা থেকে বিচ্ছিন্ন করতে আরও কঠোর নজরদারি এবং আইনি ব্যবস্থা প্রয়োজন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান

নীলফামারী-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী তুহিনকে ঘিরে আশা–উদ্দীপনা

বাউফলের উন্নয়ন ও সুরক্ষায় সবাইকে দায়িত্ব নিতে হবে : ড. শফিকুল ইসলাম

মধ্যনগরে নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

মাভাবিপ্রবির শিক্ষক দম্পতির একই সঙ্গে পিএইচডি অর্জন

কুয়েটে ‘বেসিক ও মোবাইল জার্নালিজম’ বিষয়ক অর্ধদিবসব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

চাকসু নেতার ওপর হামলার প্রধান আসামি গ্রেফতার

চৌদ্দগ্রামে সাঁন্দিশকরা ফ্রেন্ডস ক্লাবকে হারিয়ে পাটানন্দী চ্যাম্পিয়ন

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫ উদযাপিত