Friday , 20 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা: কেমন ভিসি চান তারা?

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 20, 2025 5:27 am

আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধিঃ

শিক্ষা মন্ত্রণালয়ের ভিসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত ভিসির রূপরেখা তুলে ধরেছেন। বিগত পাঁচজন ভিসির কেউই শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করতে পারেননি অভিযোগ করে, তারা এমন একজন ভিসি চান যিনি শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবিগুলো পূরণে সক্ষম হবেন।

বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী মোঃ ইফতেখার রহমান বলেন, তারা এমন ভিসি চান যিনি বিশ্ববিদ্যালয়ের বৈচিত্র্যময় পরিবেশে দৃঢ়তার সাথে টিকে থেকে সুদূরপ্রসারী পরিকল্পনা ও সকলের মতামতের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়কে সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। তিনি আশা করেন, আগামীর ভিসির হাত ধরে বরিশাল বিশ্ববিদ্যালয় র‍্যাংকিংয়ে উপরে উঠে আসবে এবং ক্যাম্পাসে ন্যায়, মানবিকতা, আনন্দ ও সাফল্য বিরাজ করবে।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম জানান, ২০১১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অনেক ভিসি এলেও অবকাঠামো ও শিক্ষার মানের তেমন উন্নয়ন হয়নি। নতুন ভিসি এসে উন্নয়নের আশ্বাস দিলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি। তিনি এমন একজন ভিসি প্রত্যাশা করেন, যিনি শিক্ষার্থীদের প্রত্যাশা বুঝতে পারবেন, তাদের সাথে নিয়ে সমস্যার সমাধান করবেন এবং সর্বদা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সচেষ্ট থাকবেন।

একই বিভাগের আরেক শিক্ষার্থী রবিউল খান সেশনজট নিরসন, দ্রুত ফলাফল প্রকাশ, নিয়মিত ক্লাস এবং ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান। তিনি রাজনৈতিক প্রভাবমুক্ত শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসন, খাবার ও নিরাপত্তার মতো মৌলিক সমস্যা সমাধানে ভিসির অভিভাবকসুলভ ভূমিকা আশা করেন। শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা এবং শিক্ষার্থীদের সাথে সরাসরি যোগাযোগকেও তিনি অগ্রাধিকার দিতে বলেন

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ শাহীন একজন দায়িত্ববান ও জবাবদিহিমূলক ভিসি চেয়েছেন, যিনি শিক্ষার্থীদের চাওয়াকে গুরুত্ব দেবেন এবং একাডেমিক ও প্রশাসনিক লাল ফিতার দৌরাত্ম্য দূর করবেন। তিনি দলনিরপেক্ষ একজন ভিসির কথা বলেন, যিনি কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়ন না করে ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট শোষণহীন মুক্ত পরিবেশ সংরক্ষণ করবেন। এছাড়াও, তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন ভিসির কাছে পতিত ফ্যাসিস্ট সরকারের সহযোগী ও সহচরদের গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারণ এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দাবি জানান।

উল্লেখ্য, গত ১৩ই মে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৫ম ভিসি অধ্যাপক ড. সুচিতা শরমিনকে অপসারণ করা হয়। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে অন্তর্বর্তীকালীন ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল কমলনগর উপজেলা শাখা শপথ অনুষ্ঠান

সড়কের জায়গা লিজ দেয়ার প্রতিবাদে পরিবহন শ্রমিক, ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

শিবগঞ্জে শহীদ পরিবারের মাঝে জামায়াতের ঈদ উপহার

কলাতলিতে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল

নজরুল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের কোর্ট ভিজিট সম্পন্ন

ঈদ যাত্রা নিরাপদ রাখতে নৌপথে কড়া নজরদারি নিশ্চিত করা হয়েছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল গ্রেফতার

সংস্কার ও বিচারের আগে নির্বাচন নয় সরকারকে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান

সমাজে ধর্ষণের কালো ছায়া, আতঙ্কে জনসাধারণ