রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম ব্যক্তিগত জীবন নিয়ে ছড়ানো নানা অপবাদের প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অবস্থান তুলে ধরেছেন। রোববার (৬ সেপ্টেম্বর) দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, এখন পর্যন্ত তিনি কোনো শারীরিক সম্পর্কে জড়াননি।
রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম ফেসবুক পোস্টে লিখেছেন, “আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি। তবুও আমাকে কত অপবাদ, ধর্মীয় লেবাসে না থাকার জন্য।”
একই পোস্টে তিনি আরও লেখেন, “অথচ ইসলাম ও নৈতিকতার মুখোশ পরে কিছু দলের প্রধান নেতারা পর্দাশীল, বোরকা পরা নারীদের …‘দুগ্ধের চিনি’… খেতে চায়, অডিও ক্লিপ ভাইরাল। তাদেরই আবার ‘মাসুম’ বা নির্দোষ হিসেবে দেখানোর অপচেষ্টা করা হয়।”
পোস্টের শেষ অংশে মেঘনা আলম বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে লেখেন, “এ কেমন দুনিয়া?”



















