Tuesday , 24 February 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

নাচোলে মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
February 24, 2026 9:28 am

মোঃ হেলাল উদ্দীন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা-মানবাধিকার, নাচোল উপজেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছেঃ

সোমবার  উপজেলার প্রাণকেন্দ্র খুরশেদ মোল্লা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা- মানবাধিকার, নাচোল উপজেলা শাখা আয়োজনে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।

ইফতার পূর্ববর্তী মানবাধিকারের নানা কর্মকান্ড ও দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকারের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও রাজশাহী বিভাগীয় প্রতিনিধি এবং কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন মেহেদী।

সভাপতিত্ব করেন, নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) মোঃ হাফিজুর রহমান হাফিজ, নাচোল এশিয়ান স্কুল এন্ড কলেজের পরিচালক মোঃ ইসাহাক আলী, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নাচোল জোনের ডিজিএম মোঃ আব্দুর রহিম, নাচোল পৌর জামায়াতের আমির মোঃ মনিরুল ইসলাম, নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আবু তাহের খোকন, চাঁপাইনবাবগঞ্জ লন্ডন ইংলিশ মিডিয়াম স্কুলের পরিচালক ডঃ মোঃ শরিফুল ইসলাম প্রমূখ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা-মানবাধিকার, নাচোল উপজেলা শাখা সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দীন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম আরম্ভ হয়। পবিত্র কোরআন তেলাওয়াত করেন, মাওলানা মোঃ সাদিকুল ইসলাম এবং শেষে মোনাজাত পরিচালনা করেন। বক্তারা বলেন, সমাজের বিভিন্ন স্তরে আজ মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। মানবাধিকার কর্মীরা যদি নিষ্ঠা ও সততার সাথে তাদের দায়িত্ব পালন করে, তবে এ থেকে কিছুটা উত্তরণ পাওয়া সম্ভব। শুধু প্রশাসনের একার পক্ষে সমাজের মাদকসহ নানা দুর্নীতি দূরীকরণ করা সম্ভব নয়, এক্ষেত্রে সমাজের প্রতিটি সচেতন নাগরিককে এগিয়ে আসতে হবে।

আলোচনা শেষে নাচোলো উপজেলা শাখার ৬০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা ঘোষণা করেন, সভার সভাপতি অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান হয় এবং প্রধান অতিথি এই কমিটি অনুমোদন দেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কুবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২৭ নভেম্বর, রাবিতেও থাকবে পরীক্ষার কেন্দ্র

কালিহাতী শিক্ষার্থী কল্যাণ পরিষদের উদ্যোগে নবীনবরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইরান হামলা চালালে ‘সহিংস’ জবাব দেওয়া হবে: ভ্যান্স

গাজীপুরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক খুন

কাঠালিয়ায় তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

কাস্তের আঘাতে কলেজছাত্রী জখম, অভিযুক্ত সজীব জনতার হাতে আটক

ইসরাইলকে রক্ষায় ৮১০ মিলিয়ন ডলার নিঃশেষ যুক্তরাষ্ট্রের

বাউফলে নকল স্টাম্প-সিল দিয়ে জাল দলিল তৈরি, যুবককে ১০ দিনের কারাদণ্ড

বরিশাল-২ আসনে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন সান্টুর মনোনয়ন দাখিল

আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হবো না : নাসীরুদ্দীন পাটওয়ারী