Saturday , 5 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

নাটোরে বাস আটকে দেওয়ার অভিযোগে রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 5, 2026 5:50 am

নাটোরে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া কয়েকটি দূরপাল্লার বাস আটকে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এতে শনিবার সকাল থেকে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, নাটোরে কয়েকটি বাস আটকে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে রাজশাহীর পরিবহন মালিকরা দূরপাল্লার বাস চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। এর ফলে সকাল থেকেই রাজশাহী থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে কোনো বাস ছেড়ে যায়নি।

বাস চলাচল বন্ধ থাকায় বিভিন্ন কাউন্টারে যাত্রীদের ভিড় দেখা গেলেও অনেকে বাস না পেয়ে ফিরে গেছেন। কেউ কেউ টিকিটের টাকা ফেরত নিয়ে বিকল্প যানবাহনে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

রাজশাহীর এক পরিবহন শ্রমিক বলেন, মালিকদের মধ্যে বিরোধের প্রভাব সরাসরি শ্রমিকদের ওপর পড়ছে। আলোচনার মাধ্যমে দ্রুত এ সমস্যার সমাধান হওয়া উচিত। অপর শ্রমিক জাহিদ হোসেন বলেন, এক জেলার বাস অন্য জেলায় আটকে রাখার ঘটনা বারবার ঘটায় শ্রমিক ও যাত্রী—উভয় পক্ষই ক্ষতির মুখে পড়ছেন। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান জানান তিনি।

উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম জানান, রাজশাহী ও নাটোরের পরিবহন মালিক-শ্রমিকদের মধ্যে সৃষ্ট বিরোধের কারণেই রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তিনি বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চলছে এবং দ্রুত বাস চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন অতিষ্ঠ বাবা: দুমকিতে চাঞ্চল্য

দীর্ঘ কর্মজীবনের ইতি, সংবর্ধনায় সিক্ত শিক্ষক নেতা গোলাম মাওলা

চুনারুঘাটে ভাগিনার হাতে মামা খুন

দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের পরোক্ষ আলোচনা শুরু

ধর্ম মত নির্বিশেষে সবাই আমরা এক পরিবারের সদস্য: প্রধান উপদেষ্টা

মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

তিস্তার পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ব্যারাজের জলকপাটগুলো খুলে রাখা হয়েছে

আগামী নির্বাচনে এবি পার্টি রাষ্ট্র সংস্কারকে ভোটারদের কাছে প্রধান বিবেচ্য ইস্যু বানাবে : মজিবুর রহমান মঞ্জু

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ৪৯০ কোটি টাকার এলএনজি’র চালান দেশে পৌঁছেছে

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত নেবে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম : রিজভী