Wednesday , 26 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ এক যুবক আটক

কক্সবাজারের উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ মো. সালাম (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। মঙ্গলবার রাতে পরিচালিত এ অভিযানে অস্ত্রটি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ১১টার দিকে ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৬ ব্লকের একটি বসতঘরে অভিযান চালিয়ে মো. সালামকে গ্রেপ্তার করা হয়। তিনি ১৫ নম্বর ক্যাম্পের এইচ-৭ ব্লকের বাসিন্দা।

৮ এপিবিএন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার মো. আব্দুল বাছেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় সালামের কাছ থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

সংসদ ভবনে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর ককটেল হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল

তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল

আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস কাল

বিভাগের সেরা ২০০ শিক্ষার্থীকে মেরিট অ্যাওয়ার্ড প্রদান জবি ছাত্রশিবিরের

ঈদগাঁওয়ে সাংবাদিককে আটক ও মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন

চাঁদপুরে গাঁজার গাছসহ একজন আটক

কুড়িগ্রামে ফুলবাড়ী-বাংটুর ঘাট পর্যন্ত তৃতীয় ধরলা সেতুর দাবিতে মানববন্ধন