Thursday , 20 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

নবনির্বাচিত রাষ্ট্রপতির হাতে লাল গোলাপ তুলে দিলেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফল ঘোষণার পর প্রধানমন্ত্রী তারেক রহমান লাল গোলাপ দিয়ে তাকে অভিনন্দন জানান।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টা ২০ মিনিটে নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ফল ঘোষণা করেন। তিনি জানান, বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়েছেন। অন্যদিকে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। সর্বোচ্চ ভোট পাওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বলে ঘোষণা দেন তিনি।

ফল ঘোষণার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান উঠে দাঁড়িয়ে নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে করমর্দন করেন এবং তাকে লাল গোলাপ উপহার দেন। এ সময় সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে তাকে অভিনন্দন জানান। পরে নতুন রাষ্ট্রপতি হাত তুলে সংসদ সদস্যদের শুভেচ্ছার জবাব দেন।

এরপর বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, বিরোধী উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরসহ বিরোধী দলের সংসদ সদস্যরা ট্রেজারি বেঞ্চের কাছে গিয়ে নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের আসন থেকে উঠে বিরোধীদলীয় নেতার সঙ্গে কোলাকুলি করেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানও তাদের সঙ্গে কোলাকুলি করেন। সংসদের বিভিন্ন সদস্যও নতুন রাষ্ট্রপতির সঙ্গে করমর্দন করেন।

একপর্যায়ে নবনির্বাচিত রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে করমর্দন করেন এবং দায়িত্বে থাকা অন্যান্য কর্মকর্তাকে সালাম জানান।

নির্বাচনি কর্মকর্তা জানান, মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ৬ জন সংসদ সদস্য ভোটদান থেকে বিরত ছিলেন। রাষ্ট্রপতি নির্বাচনে বৈধ ভোট পড়েছে ৩৪৩টি এবং ৬টি ব্যালট অব্যবহৃত ছিল। [তথ্য যাচাই প্রয়োজন]

বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল ৫টা ২ মিনিটে ভোট গণনা শুরু হয়। গণনার সময় দুই প্রার্থীর এজেন্ট, প্রধান হুইপ নুরুল ইসলাম মনি, বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ও রকিবুল ইসলাম বকুল উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ৭ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

মার্কিন ঘাঁটিতে বোমা ফেলতে বলছে ইরানিরা

কুড়িগ্রামে বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয় রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন

আত্রাইয়ে নিখোঁজের দেড় বছর পর সুমন হত্যার স্বীকারোক্তি, উদ্ধার দেহাবশেষ

আওয়ামী নেতার বিরুদ্ধে সরকারি রাস্তায় গেইট ও রেলিং বসানো নিয়ে এলাকায় উত্তেজনা,

দুমকিতে আলোচিত কলেজছাত্রী ধর্ষণ মামলায় ৩ আসামীর কারাদণ্ড

কুয়েটে ‘বেসিক ও মোবাইল জার্নালিজম’ বিষয়ক অর্ধদিবসব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

গোসাইরহাট বিএনপির বিপ্লবী সংহতি দিবস উপলক্ষে আনন্দ মিছিল