Thursday , 20 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

প্রথমবার সালমানের বিপরীতে নয়নতারা

প্রথমবার সালমানের বিপরীতে নয়নতারা

বলিউড সুপারস্টার সালমান খানের নতুন প্যান-ইন্ডিয়া সিনেমা নিয়ে প্রকাশ্যে এসেছে নতুন তথ্য। প্রযোজক দিল রাজুর সঙ্গে তাঁর প্রথম সিনেমার নাম রাখা হয়েছে ‘মনস্টার’, যেখানে তাঁর বিপরীতে অভিনয় করছেন দক্ষিণী তারকা নয়নতারা।

‘ফিল্মফেয়ার’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বড় বাজেটের এই প্যান-ইন্ডিয়া সিনেমার নাম ইতোমধ্যে চূড়ান্ত করেছেন নির্মাতারা। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হয়নি। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ঈদ ২০২৭ উপলক্ষ্যে ‘মনস্টার’ মুক্তির পরিকল্পনা রয়েছে। এটি সালমান খান ও প্রযোজক দিল রাজুর প্রথম যৌথ কাজ। পাশাপাশি এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো পর্দায় জুটি বাঁধছেন সালমান খান ও নয়নতারা। ফলে শুরু থেকেই ছবিটি দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

সিনেমাটির অ্যাকশন দৃশ্য নিয়েও বিশেষ গুরুত্ব দিচ্ছেন সালমান খান। সম্প্রতি শুটিংয়ে ব্যবহৃত তাঁর এক বডি ডাবল হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। এরপর অ্যাকশন ও স্টান্ট দৃশ্যের শুটিং আরও সতর্কতার সঙ্গে পরিকল্পনা করা হয়েছে বলে জানা গেছে। ‘ফিল্মফেয়ার’-কে একটি সূত্র জানিয়েছে, সালমান পুরোপুরি শুটিংয়ে মনোযোগী এবং কোনোভাবেই কাজের গতি ব্যাহত হোক, তা তিনি চান না।

এদিকে সিনেমাটির নাম ঘোষণার পাশাপাশি প্রথম পোস্টার বা ফার্স্ট লুকও শিগগির প্রকাশ করা হতে পারে। তবে এ বিষয়ে এখনো নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

‘মনস্টার’-এর পাশাপাশি সালমান খানের হাতে রয়েছে আরও একটি বড় প্রকল্প। তিনি আবারও জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ২০’-এর সঞ্চালকের দায়িত্ব পালন করবেন। আগামী ৬ সেপ্টেম্বর ২০২৬ থেকে অনুষ্ঠানটির নতুন মৌসুম শুরু হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কোম্পানীগঞ্জে বিপুল পরিমাণ মাদক ধ্বংস

কৃষক এর উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য ও কৃষিনীতি বাস্তবায়নের দাবিতে বিরামপুরে মানববন্ধন

তিন দিন পর পাওয়া গেছে শিশু মুনতাহার লাশ

বানারীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই গাভীর মর্মান্তিক মৃত্যু

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল গ্রেফতার

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত নেবে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম : রিজভী

আমি প্রধানমন্ত্রীর বন্ধু না, বিএনপির সাধারণ কর্মী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

কর্মস্থলে অনুপস্থিত থাকায় ৪ চিকিৎসক বরখাস্ত

গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইটনায় সরকারি চাল আত্মসাতের মামালার আসামি যুবদলের নেতা দেলোয়ার গ্রেফতার