Saturday , 14 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ঝালকাঠিতে বিএনপির আলোচনা সভা ও সদস্য নবায়ন ফরম বিতরণ

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 14, 2025 3:08 pm

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ৬ নম্বর আওরাবুনিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জুন) বিকাল ৩টায় এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – মিজানুর রহমান আকন, জাকির হোসেন কিসলু সিকদার, খায়রুল আলম খোকন, মজিবুল হক পান্না গোলদার, শফিকুল ইসলাম রাসেল সিকদার, মো. বাদল হাওলাদার, মনিটরিং সেলের সদস্য মোসা: লীনা পারভীন (ফরম বিতরণ), উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, উপজেলা শ্রমিক দলের সভাপতি পান্না মুন্সি এবং আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সভার সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি নেতা আলম সিকদার।
সভায় বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে রাজাপুর-কাঁঠালিয়া আসনের মানুষের প্রতিনিধিত্ব করেছেন ব্যারিস্টার শাহজাহান উমর বীর উত্তম। তবে তাঁর হঠাৎ আওয়ামী লীগে যোগদানের ফলে বিএনপি নেতৃত্বহীনতায় পড়েছে। এই শূন্যতা পূরণে বিএনপিকে সংগঠিত করতে মেধা, যোগ্যতা ও সাহসিকতার সঙ্গে মাঠে নেমেছেন জননেতা গোলাম আজম সৈকত।”
তারা আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। রাজপথে আন্দোলন ও সংগঠনকে শক্তিশালী করতেই এ সদস্য নবায়ন কর্মসূচি।”

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

৬ ইঞ্চি করে খোলা হবে কাপ্তাই বাঁধের জলকপাট

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ৪৯০ কোটি টাকার এলএনজি’র চালান দেশে পৌঁছেছে

কুয়াকাটায় অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন সাবেক মেয়র আনোয়ার হাওলাদার

মাদ্রাসায় সহায়তা পৌঁছে দিল আর.কে ফাউন্ডেশন

ন্যায্যমূল্যে সার নিশ্চিতে কৃষি অফিসের যত আয়োজন

‎আজ থেকে বঙ্গোপসাগরে ৫৮ দিনের মাছ ধরা নিষিদ্ধ

বেগমগঞ্জে ১৪ দিনের শিশুকে পানিভর্তি ড্রামে ফেলে হত্যার অভিযোগ, মা আটক

নাড়ির টানে ঘরে ফিরছে মানুষ, ফাঁকা হচ্ছে রাজধানী

প্রতারকচক্র থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ

বোলারদের নৈপুন্যে পাকিস্তানকে তিনদিনে হারাল ইংল্যান্ড