Wednesday , 19 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভে গার্মেন্টস শ্রমিকরা

চট্টগ্রাম নগরের আতুরের ডিপো এলাকায় বকেয়া বেতন ও অন্যান্য দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইত্যাদি জিন্স কারখানার শ্রমিকরা। এতে প্রধান সড়কে যান চলাচল ব্যাহত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও কর্মস্থলগামী মানুষ।

বুধবার (১৯ আগস্ট) সকালে শ্রমিকরা আতুরের ডিপো এলাকার প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেতন-ভাতা বকেয়া রয়েছে। পাশাপাশি শ্রমিকদের বিভিন্ন ন্যায্য দাবিও বাস্তবায়ন করছে না কারখানা কর্তৃপক্ষ।

শ্রমিকরা জানান, বকেয়া বেতন দ্রুত পরিশোধসহ অন্যান্য দাবি বাস্তবায়নের দাবিতে তারা সড়কে অবস্থান নিতে বাধ্য হয়েছেন। দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা সতর্ক করেন।

অবরোধের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেন।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকরা বিক্ষোভ করছেন। পুলিশ ও থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে এবং উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে সমঝোতার চেষ্টা করা হচ্ছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

জয়পুরহাটে জামায়াতের নিজস্ব অর্থায়নে ৩৫০ ফিট রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

একযোগে ২৯ কমিটি ঘোষণা ছাত্রদলের

দেশের আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা, হতে পারে শিলাবৃষ্টিও

জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী

কুবিতে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগে নির্মাণ কাজ বন্ধ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি

পুঠিয়ায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত

ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার

বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা

দেশ পুর্নগঠনের বার্তা নিয়ে জনতার দুয়ারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি