Wednesday , 22 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মিছিলের প্রস্তুতিকালে অস্ত্র ও ব্যানারসহ নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

প্রতিবেদক
বাসস
July 22, 2026 7:32 am

বাগেরহাট শহরে সরকার বিরোধী মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৭ জন সক্রিয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ব্যানার, ১৫টি বাঁশ ও কাঠের লাঠি এবং মাস্কভর্তি একটি ট্রাভেল ব্যাগ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার ভোর আনুমানিক ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট পৌরসভার রেলরোডসংলগ্ন মাইক্রো স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে বাগেরহাট সদর মডেল থানার একটি দল।

অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রায় ৪০ থেকে ৪২ জনের একটি দল সরকার বিরোধী উসকানিমূলক স্লোগান দিতে দিতে পালানোর চেষ্টা করে।

এ সময় ঘটনাস্থল থেকে ১৭ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি ব্যানার, ১৫টি বাঁশ ও কাঠের লাঠি এবং মাস্কভর্তি একটি ট্রাভেল ব্যাগ জব্দ করা হয়।

আটকরা হলেন-শাহীন ফকির (১৮), লিটন চাপরাশি (২২), শামীম হোসেন (১৮), আরিফুল ইসলাম (১৮), রিয়াদ শেখ (১৮), রাতিন ইসলাম মোল্লা (১৮), সিরাজ শেখ (১৮), নাজমুল হাসান (১৮), আব্দুল কাইয়ুম (২১), মাহিম হাওলাদার (১৮), হাবিবুল্লাহ খান (১৯), অংকুন মালী (১৮), মেগনাথ মালী (১৮), নাজমুল তালুকদার (১৯), সাদমিন ফাহিম (১৭), রাব্বি তালুকদার (১৬) এবং হাসান হাওলাদার (৩৩)।

পুলিশ জানায়, এজাহারভুক্ত তিনজনসহ আরও ২৩ থেকে ২৫ জন অজ্ঞাতনামা আসামি কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পেরেছে, গ্রেপ্তার ও পলাতক আসামিরা বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে ওই মিছিলের আয়োজন করেছিল।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামসুল আরেফিন বাসস’কে জানান, এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত)-এর সংশ্লিষ্ট ধারায় বাগেরহাট সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাগেরহাট জেলা পুলিশ সুপার হাছান মোহাম্মদ নাছের রিকাবদার বাসস’কে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

জৈন্তাপুরে লাল শাপলা বিলে কচুরিপানার দখল, হারাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য

নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সম্পাদনায় আসছে ওসমান হাদিকে নিয়ে স্মৃতিস্মারক গ্রন্থ

ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা

মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণ করে উধাও শিক্ষক

কক্সবাজার বাসটার্মিনালে দুই যুবদল নেতার উপর প্রকাশ্যে গুলিবর্ষণ

নিরাপত্তাকর্মীকে বেঁধে রেখে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে ডাকাতি

ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলাম

তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো

খেলার মাধ্যমে জাতীয়তা বন্ধুত্ব আত্মীয়তা বোধ বজায় থাকে : কাজী নাহিদ

কুবিতে বিএসএসসিআর’র সম্মেলন: ৫ দেশের ১৭০ গবেষকের অংশগ্রহণ