Friday , 17 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

উগান্ডায় স্কুলবাস দুর্ঘটনায় ২১ জনের প্রাণহানি

প্রতিবেদক
বাসস
July 17, 2026 12:24 pm

উগান্ডায় শিক্ষা সফর শেষে ফেরার পথে শিক্ষার্থীবাহী একটি বাস সড়ক থেকে ছিটকে পড়ে ২০ শিক্ষার্থী ও একজন প্রাপ্তবয়স্কসহ ২১ জনের প্রাণহানি হয়েছে।

পুলিশ শুক্রবার এ তথ্য জানায়। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, রাজধানী কাম্পালার কিং ডেভিড জুনিয়র স্কুলের বাসটি কাপচোরওয়া জেলার সিপি ফলস থেকে শিক্ষা সফর শেষে ফিরছিল। এ সময় বাসটি সড়ক থেকে ছিটকে পড়ে।

নাইরোবি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, ‘চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়ক থেকে ছিটকে গিয়ে রাস্তার পাশের একটি বড় পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘দুর্ঘটনায় একজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং ২০ জন শিক্ষার্থীর মৃত্যু হয়। এছাড়া তিনজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও কয়েকজন অপ্রাপ্তবয়স্ক আহত হন।’

পুলিশ দুমড়েমুচড়ে যাওয়া ও উল্টে থাকা বাসটির একটি ছবি প্রকাশ করেছে। তারা জানিয়েছে, দুর্ঘটনার তদন্ত চলছে। আহত কয়েকজন শিশু ও প্রাপ্তবয়স্ক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পূর্ব আফ্রিকার দেশটিতে প্রায়ই প্রাণঘাতী বাস দুর্ঘটনা ঘটে। গত অক্টোবরে দেশটির একটি প্রধান মহাসড়কে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪৬ জন প্রাণ হারান। ২০২৪ সালের একটি প্রতিবেদনে বলা হয়, ওই বছর উগান্ডায় ৪ হাজার ৪৩৪টি প্রাণঘাতী সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ১৪৪ জনের মৃত্যু হয়।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবিতে আন্তঃঅনুষদ ফুটবলের শিরোপা ফিশারিজ অনুষদের

ডিমলায় তিস্তানদীর অবৈধ পাথর পরিবহনকালে ট্রাকসহ চালক- হেলপার আটক, মামলা দ্বায়ের

ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী

ডিমলায় অবৈধ বালু উত্তোলন ও সরকারি জমি দখলের বিরুদ্ধে একযোগে অভিযান

হরমুজ প্রণালী আবারও বন্ধের ঘোষণা ইরানের

রংপুরে চার খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডোপ টেস্টে মাদকের উপস্থিতি মেলেনি

বরিশালের হাসপাতালে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার : ড. জিয়া উদ্দিন হায়দার

হুমকির খবরে ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ে ছাই পাঁচ শতাধিক ঘর