Sunday , 12 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

স্পেনের ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আসছে

প্রতিবেদক
বাসস
July 12, 2026 11:20 am

স্পেনের দক্ষিণাঞ্চলে অন্তত ১২ জনের প্রাণ কেড়ে নেওয়া ভয়াবহ দাবানল রোববার অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে।  এই দাবানলের কারণে কয়েক শ’ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়, তবে তারা এখন বাড়ি ফিরতে শুরু করেছেন। একই সঙ্গে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে কাজ চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানান।

আঞ্চলিক জরুরি সেবা প্রধান আন্তোনিও সান্স শনিবার রাতে জানান, আলমেরিয়া প্রদেশের আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া প্রায় দেড় হাজার মানুষের মধ্যে প্রায় ৬০০ জনকে বাড়ি ফেরার অনুমতি দেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে দমকলকর্মীরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্পেনের গারুচা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

আন্দালুসিয়া আঞ্চলিক সরকারের এক বিবৃতিতে সান্স বলেন, ‘আজকের অভিযান ও আগুনের বিস্তৃত অংশ স্থিতিশীল হওয়ায় এসব ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে। সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফেরার দিকেই এগিয়ে যাওয়া হচ্ছে।’

শনিবার আবহাওয়ার উন্নতির কারণে পরিস্থিতিরও উন্নতি হয়েছে। বাতাসের গতি কমে যাওয়া এবং বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় দমকলকর্মীরা আগুনের ওপর সরাসরি অভিযান চালানোর সুযোগ পান।

বিচারমন্ত্রী ফেলিক্স বোলানিওস শনিবার বলেন, অনুকূল বাতাস ও আর্দ্রতার সুযোগ কাজে লাগিয়ে দমকলকর্মীরা দাবানল নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে আরও এগিয়ে যেতে সক্ষম হয়েছেন।

তিনি বলেন, শনিবার আগুন আর নতুন করে ছড়ায়নি। ফলে ক্ষতিগ্রস্ত এলাকার পরিমাণ প্রায় ৬ হাজার ৬০০ হেক্টরেই স্থির রয়েছে।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সোমবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।

কর্তৃপক্ষ এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১২ জনই বলছে। তবে ময়নাতদন্ত এবং উদ্ধার করা মরদেহগুলোর পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত নিখোঁজের প্রকৃত সংখ্যা সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না বলে সতর্ক করেছে তারা।

কর্মকর্তারা জানিয়েছেন, মৃতদের অনেকেই বিদেশি নাগরিক হতে পারেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে জয়পুরহাট ছাত্র শিবিরের স্বাগত র‍্যালি

ঠাকুরগাঁওয়ে দেলাওয়ার হোসেন আন্তঃ ওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ডিমলায় অবৈধভাবে বালু উত্তোলন দায়ে জরিমানা, পরিবহনের ট্রাক্টর ও বালু জব্দ

ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন ঘটেছে, দাবি ট্রাম্পের

মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

বিপন্ন উদ্ভিদ সংরক্ষণে জাবিতে ‘অভয়ারণ্য’র বৃক্ষরোপণ কর্মসূচি

হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত

কুড়িগ্রামে পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

কিশোর গ্যাং লিডার ও জুয়াড়ি মিলন গ্রেপ্তার