Wednesday , 1 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

কর্ণফুলী নদীতে মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ ২ নাবিকের মৃত্যু

প্রতিবেদক
বাসস
July 1, 2026 12:32 pm

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করা মাছ ধরার একটি ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ ছয়জনের মধ্যে দুই নাবিকের মৃত্যু হয়েছে।

আজ ট্রলারের ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।‎ পরে পরিবারের ইচ্ছায় তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

‎নিহতরা হলেন, ট্রলার ‘এফবি দেশ’ এর দুই নাবিক রুবেল ও শাহ আলম। রুবেলের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলায় এবং শাহ আলমের বাড়ি নোয়াখালী জেলায়।

ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ জানান, ‎দগ্ধ অন্য চার জনের মধ্যে ক্যাডেট ইঞ্জিনিয়ার আশিকুজ্জামান তামিম ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে উইন্স অপারেটর নিজাম উদ্দিন, ডুবুরি রাসেল ও নাবিক সিদ্দিক আহমেদ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে কর্ণফুলী নদীর সদরঘাট সাম্পানঘাট সংলগ্ন এলাকায় নোঙর করা ‘এফবি দেশ’ ট্রলারের ইঞ্জিন কক্ষে হঠাৎ বিকট শব্দের পর আগুনের সূত্রপাত হয়। এতে ট্রলারে থাকা ছয়জন দগ্ধ হন।

ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ বলেন, সাগর থেকে মাছ ধরা শেষে সোমবার দুপুরে ট্রলারটি কর্ণফুলী নদীতে নোঙর করা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জেনারেটরের বৈদ্যুতিক স্পার্ক থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

‎এ ঘটনায় ট্রলারের পক্ষ থেকে চট্টগ্রামের সদরঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ ঘটনাটির কারণ খতিয়ে দেখছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাঁচবিবি শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে কর্মী সমাবেশ

ঘোড়াঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কক্সবাজারে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

বাইশারীতে রাবার বাগানের সিট লুট, আতঙ্কে বাগান কর্মচারীরা

টানা ছয় ম্যাচ গোল হজম না করার বিশ্ব রেকর্ড স্পেনের

আমতলীতে ভয়াবহ অগ্নিকান্ড ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

জয়পুরহাটে র‍‍্যাবের অভিযানে দলবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ইরাকের রাজধানী বাগদাদের বিমানবন্দরের কাছে শক্তিশালী বিস্ফোরণ

নারী নিপীড়নের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ