Tuesday , 21 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

জুনেই হবে বিসিবির নির্বাচন, জানালেন তামিম

প্রতিবেদক
বাসস
April 21, 2026 5:58 am

নির্ধারিত সময়সীমার আগেই বোর্ড নির্বাচন আয়োজনের কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। তিনি জানান, জুনের শুরুতেই নির্বাচন করার পরিকল্পনা রয়েছে।

সোমবার বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে চলাকালীন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তামিম বলেন, বেঁধে দেওয়া ৯০ দিনের সময় নিতে চান না তারা।

তিনি বলেন, ‘আমাদের ২১ জুলাইয়ের মধ্যে নির্বাচন করার কথা। তার মানে এই নয় যে ততদিন অপেক্ষা করতে হবে। আমাদের প্রথম পছন্দ হলো জুনের প্রথম সপ্তাহে নির্বাচন আয়োজন করা। যদি সেটি সম্ভব না হয় আমরা অবশ্যই দ্বিতীয় সপ্তাহে নির্বাচন সম্পন্ন করব।’

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পূর্ববর্তী বোর্ড ভেঙে দেওয়ার পর গঠিত বর্তমান ১১ সদস্যের অ্যাডহক কমিটিকে বোর্ডের কার্যক্রম তদারকি এবং সময়মতো নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ম্যাচে বল বয় পুনরায় চালু করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তামিম।

তিনি জানান, অন্যান্য দেশে প্রচলিত এই প্রথাটি কোন সুস্পষ্ট কারণ ছাড়াই বন্ধ করে দেওয়া হয়েছিল।

ক্রিকেট ক্যারিয়ারের শুরুর দিকের কথা স্মরণ করে তামিম জানান ১৯৯৮ সালে চট্টগ্রামে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের একটি ম্যাচসহ বেশ কয়েকটি ম্যাচে বল বয় হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

চরভদ্রাসন হাইস্কুলের মাঠ নর্দমার আতুরঘরে পরিণত, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে জোটের মনোনয়ন পেলেন জমিয়তে উলামায়ের মহাসচিব

ঝালকাঠিতে জোরপূর্বক শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

কুবিতে ফার্মেসি সোসাইটির নতুন কমিটি ঘোষণা

ফিলিপাইনে ৬.৯ মাত্রার ভূমিকম্প, নিহত ৩১, উদ্ধারকাজ চলছে

চুক্তি না হলে ইরানের বন্দর অবরোধ বহাল থাকবে : ট্রাম্প

চারঘাটে দুটি ডালের গুদাম মালিকের ২ লক্ষ টাকা জরিমানা, ৪৭২ বস্তা মুগডাল জব্দ।

সন্দ্বীপে ধানের শীষের পক্ষে বিশাল মিছিল ও প্রচার

৩০০ বান্দরবান আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাচিংপ্রু জেরি

‎পবিত্র শবে বরাত উপলক্ষে কুবি গাউছিয়া কমিটির মিলাদ ও হালুয়া-রুটি বিতরণ