Wednesday , 24 June 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কারিগরি ত্রুটির পর জার্মানিতে ট্রেন চলাচল পুনরায় শুরু

প্রতিবেদক
বাসস
June 24, 2026 6:19 am

জার্মানিতে রেল যোগাযোগ ব্যবস্থায় প্রযুক্তিগত ত্রুটির কারণে দেশজুড়ে ট্রেন চলাচল স্থবির হয়ে যাওয়ার পর বুধবার থেকে ধীরে ধীরে ট্রেন সেবা পুনরায় শুরু হয়েছে। দেশটির রাষ্ট্রীয় রেল  পরিচালনা কর্তৃপক্ষ  এ তথ্য জানিয়েছে।

জার্মান রেলওয়ে কোম্পানি ডয়চে বান জানায়, কারিগরি সমস্যার কারণে মঙ্গলবার জার্মানির সমস্ত ট্রেন স্টেশনগুলোতে অচল হয়ে যায়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

কোম্পানিটি তাদের ওয়েবসাইটে জানায়, সমস্যাটি ‘সমাধান’ করা হয়েছে এবং ট্রেন চলাচল পুনরায় শুরু হচ্ছে। তবে যাত্রীদের কিছু সময়ের জন্য পরিষেবা বিঘেœর মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করা হয়।

দশকের পর দশক ধরে অবকাঠামোতে কম বিনিয়োগের কারণে জার্মানিতে ট্রেন প্রায়ই দেরিতে চলাচল করে আসছে। এ অবস্থায় দেশটি এখন বিপুল সরকারি বিনিয়োগের মাধ্যমে পুরোনো রেল নেটওয়ার্ক দ্রুত আধুনিকায়নের চেষ্টা করছে।

ডয়চে বান জানিয়েছে, তাদের প্রযুক্তিবিদরা সমস্যাটি সমাধানের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

ডয়চে বান-এর প্রধান নির্বাহী এভলিন পালা জার্মান দৈনিক বিল্ডকে বলেন, কর্মীরা ‘ট্রেনগুলো স্টেশনে আনার চেষ্টা করছেন যাতে যাত্রীরা নেমে যেতে পারেন।

বার্লিনের গণপরিবহন কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, এই বিভ্রাটের কারণে ডয়চে বান পরিচালিত শহর, আঞ্চলিক এবং দূরপাল্লার সব ট্রেনেই এর প্রভাব পড়েছে।

জার্মানির উত্তরাঞ্চলে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছিল বলে জানিয়েছে বেসরকারি আঞ্চলিক রেল কোম্পানি মেট্রোপল। মেট্রোপল জানায়, বড় পরিসরে রেলওয়ে রেডিও ব্যবস্থা অচল হয়ে পড়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রতিষ্ঠানটি হামবুর্গ, ব্রেমেন ও হ্যানোভার অঞ্চলে প্রতিদিন এক লাখ ২০ হাজার যাত্রী পরিবহন করে।

সূত্রঃ বাসস

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নীলফামারী-২ আসনে ধানের শীষের নির্বাচনী প্রচারণা

জাকসু নির্বাচনের মধ্যে ২৪ বিভাগে পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ

নাসির নগরে উৎসাহ উদ্দীপনায় ৫৪ তম সমবায় দিবস পালিত

বছর পেরোলেও ৬০ পদে নিয়োগ নেই

কুয়াকাটার গভীর সমুদ্রে ধরা পড়ল ৩৫ কেজির ২ কোরাল, বিক্রি ৫২ হাজার

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

পাঁচবিবির পেশাজিবী বিভাগের উদ্যোগে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

গেম নয়, নিয়ম মেনে বিদেশ-শিবচরে কর্মশালায় ইউএনও ইবনে মিজান

মাভাবিপ্রবি ক্যাম্পাসে বহিরাগতদের আধিপত্য, চলছে অশ্লীল ও অসামাজিক কার্যক্রম

নাসিরনগরে জাতীয়তাবাদী বাউল দলের ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন